সালাতুত তারাবীহ
/ ৬০
📝 লেখা 📖 পিডিএফ

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদের রামাদান মাসে অন্যান্য নফল ইবাদাতের সাথে সাথে তারাবীহ নামায আদায়ের প্রতি বিশেষভাবে উৎসাহিত করেছেন। এমনকি নিয়মিত তারাবীহ নামায আদায়কারির গোনাহ মাফের সুসংবাদ দিয়েছেন। যেমন-

অর্থাৎ হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে গভীর বিশ্বাস ও সাওয়াব লাভের আশায় রামাদানের রাতে ইবাদাত (তারাবীহ নামায) করবে, তার জীবনের পূর্ববর্তী গোনাহসমূহ (সগীরা) ক্ষমা করে দেয়া হবে।১ অপর হাদীসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন- ُ ْ اِنَّ االلهََبَارَرَكَ وََعَاىلٰ فَرَضَ صِيَامَ رََضَانَ عَلَيُْم، وَسََنْت ُ لَُمِْيَامَهُ،َمَنْ صَامَهُ وَقَامَهُ اِْمَاناً وَ اِحِْسَاباً خَرَجَ مِن ذُنُوِْهِ كَيَوْمِ وَدلََتْهُ اُمُّه অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ তা'লা তোমাদের উপর রামাদানের রোযা ফরয করে দিয়েছেন। আর আমি তোমাদের জন্য কিয়ামে রামাদান

= দ্রষ্টব্য ঃ উলিস্নখিত হাদীসটি হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত দীর্ঘ হাদীসের অংশ বিশেষ। হাদীসটির একজন বর্ণনাকারি আলী ইবন যায়িদ ইবন জাদআন। তাঁর স্মরণশক্তি কিছুটা দুর্বল ছিলো। এ কারণেই কোন কোন মুহাদ্দিস হাদীসটিকে দাঈফ বলেছেন। ১. সহীহ বুখারী, ১:৩৭৪।

— পৃষ্ঠা ১৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।