সালাতুত তারাবীহ
আরবি তারাবীহ (تراوح) শব্দটি বহুবচন। এক বচন তারবীহাতুন (تروحية)। অর্থ বিশ্রাম করা, আরাম করা, বিরতী নেয়া। পারিভাষিক অর্থে রামাদান মাসে ইশার নামায আদায়ের পর অতিরিক্ত বিশ রাকাত সুন্নাত নামাযকে তারাবীহ নামায বলা হয়। এই নামাযকে তারাবীহ নামকরণের কারণ সম্পর্কে বলা হয়েছে- سميت بذاك لانهم اكنو سرتحيون بني لك سليمتني অর্থাৎ তারাবীহ নামকরণের কারণ হলো এ নামায আদায়কারিগণ প্রতি দুই সালামের মধ্যবর্তী সময়ে (চার রাকাত পর পর) খানিকটা বিশ্রাম নেন।১
তারাবীহ নামাযের ফযীলত পবিত্র রামাদান হলো মুসলমানের জন্য আধ্যাত্মিক উন্নতির মাস। আলাহপাক দয়াপরবশ হয়ে এ মাসে আদায়কৃত আমলের সাওয়াব বাড়িয়ে দেন। হাদীস শরীফে ঊলেস্নখ আছে-
অর্থাৎ এ মাসে যে একটি ভালো কাজ করলো (নফল আমল করলো) সে যেনো অন্য সময়ের ফরয আদায়ের সমতুল্য কাজ করলো। আর যে এ মাসে একটি ফরয আদায় করলো সে যেনো অন্য সময়ে সত্তরটি ফরয আদায়ের সমতুল্য কাজ করলো।২
১. আল ফাতহুর রাব্বানী ৫ : ২, লিসানুল বালাগাহ পৃষ্ঠা ২৫৬, আল কামুসুল মুহিত ১ : ২২৪, লিসানুল আরাব ২ : ৪৬২। ২. সহীহ ইবনু খুযাইমা, কিতাবুস সাউম ৩ : ৩৯১ হাদীস নং ১৮৮৭, শুআবুল ঈমান ৫ : ২২৩ হাদীস নং ৩৩৩৬, আল কামিল ৬ : ৫১২, আততাকঈদ পৃষ্ঠা ২০৫, মিশকাতুল মাসাবিহ ২ : ৩৪১ কিতাবুস সাউম হাদীস নং ১৯৬৫। =