সালাতুত তারাবীহ
/ ٦٠
📝 نص 📖 PDF

নব সৃষ্ট এসব বিতর্কের একটি হলো সালাতুত তারাবীহ। তাদের দাবী সহীহ হাদীস মতে তারাবীহ নামায আট রাকাত। এর বেশি আদায় করা নিন্দনীয় বিদআত। তাই তারাবীহ নামায বিশ রাকাত নয় আট রাকাতই আদায় করতে হবে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশের উলেস্নখযোগ্য অধিকাংশ শহরে এই বিতর্ক সৃষ্টিকারিরা নিজেদের আলাদা মসজিদ গড়ে তুলেছেন। প্রতিবছর রামাদান মাস এলে তারা সহীহ সুন্নাহ মতে তারাবীহ আদায়ের জন্য তাদের মসজিদে আসার আহ্বান জানিয়ে শহরজুড়ে লিফলেট বিতরণ ও ক্ষেত্র বিশেষে মাইকযোগে প্রচারণা চালান। ফলে বছর বছর μমবর্ধমান এই বিতর্ক শহর ছাড়িয়ে গ্রামে গ্রামে ছড়িয়ে পড়ছে। সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে পড়া এই বিতর্ক μমান্বয়ে একাডেমিক বিতর্কে সীমাবদ্ধ না থেকে সামাজিক সংঘাতের রূপ পরিগ্রহ করছে। ইলমে হাদীসের একজন নগন্য খাদিম হিসেবে এ বিষয়ে লব্ধ জ্ঞান সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে নিজের সীমিত সাধ্যানুযায়ি প্রচেষ্টা অব্যাহত রেখেছি। বিশেষ করে সাধারণ মুসলমানের কাছে বিষয়টি তুলে ধরে সকল প্রকার নব সৃষ্ট ফিতনা ব্যাপারে সতর্ক করতে উলামায়ে কিরামকে উদাত্ত্ব আহ্বান জানিয়ে আসছি। কয়েক বছর থেকে উপলব্ধি করছি তারাবীহ নামাযের রাকাত সংখ্যা নিয়ে সৃষ্ট বিতর্ক বিষয়ে সাধারণ মানুষকে সজাগ করতে এ বিষয়ে সঠিক তথ্যাদি সম্বলিত একটি পুস্তক প্রণয়ন দরকার। কিন্তু শারীরিক দুর্বলতা ও নানাবিধ ব্যস্ততার কারণে তা হয়ে উঠছিলো না। ইতোমধ্যে আমার ছোট ছেলে মো. আবদুল বাকী খালেদ এ বিষয়ে আমার মৌখিক বিবরণ এবং নির্দেশনার আলোকে সালাতুত তারাবীহ নামে ছোট্ট এ পুস্তক প্রণয়ন করে। পুস্তকখানাকে সমৃদ্ধ করতে সম্পাদনা ও টীকা সংজোযন করেছে আমার বড় ছেলে মো. আবদুল আউয়াল হেলাল।

— صفحة ١١ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.