জন্য বারাকাতের মাস রামাদান এসেছে। আল্লাহপাক তোমাদের জন্য এ মাসের রোযা ফরয করেছেন। তোমাদের জন্য জান্নাতের দুয়ার খুলে দিয়েছেন, আর জাহান্নামের দুয়ার বন্ধ করে দিয়েছেন। শয়তানকে এ মাসে বেঁধে রাখা হয়। এ মাসে এমন একটি রাত রয়েছে যা হাজার মাসের চেয়েও উত্তম। যে এ রাতের কল্যাণ থেকে বঞ্চিত হলো সে সত্যিকারই বঞ্চিত।১ বারাকাতের মাস রামাদান এলে নবীজি নফল ইবাদাত বন্দেগির মাত্রা বাড়িয়ে দিতেন। এমনকি শেষ দশদিন নিজে রাত জেগে ইবাদাত করতেন, পরিবার পরিজনদেরও জাগিয়ে দিতেন। রামাদান মাসে রাতে অতিরিক্ত ইবাদাতের মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ হলো তারাবীহ নামায। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তারাবীহ নামায আদায় করেছেন, সাহাবায়ে কিরামও অত্যন্ত গুরুত্বের সাথে এ নামায আদায় করেছেন। দ্বিতীয় খলিফা উমার রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালে ১৪ হিজরির রামাদান মাস থেকে সাহাবী, তাবিঈগণ নিয়মিত বিশ রাকাত তারাবীহ জামাতের সাথে আদায় শুরু করেন। সেই সময় থেকে এই ধারা এখনও অব্যাহত আছে। বর্তমান সময়ে সুসলিম জাতি ইলমি এবং আমলী ময়দানে দু:সময় অতিμম করছে। একদিকে দেশে দেশে ইসলাম বিরোধী শক্তি নানা ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। অপর দিকে সালাফী, আহলে হাদীস ইত্যাদি নামে হাজার বছরের মীমাংসিত নানা বিষয়ে অহেতুক বিতর্ক সৃষ্টি করে সাধারণ মুসলমানের মনে সন্দেহ সংশয় ঢুকিয়ে দিয়ে আমলী ক্ষেত্রে পিছিয়ে দেয়া হচ্ছে। পরিতাপের বিষয় হলো, এসব করা হচ্ছে সহীহ হাদীসের অনুসরণের নাম করে। ১. ইমাম আহমাদ- আল মুসনাদ ২ : ৩৮৬, হাদীস নং ৮৯৭৯, ইমাম নাসাঈ- আসসুনান ৪ : ১২৯ হাদীস নং ২১০৬, ইমাম মুনযিরী- আততারগীব ওয়াততারহীব ১ : ৪৯০।
— Page 10 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.