WwWw.eelm.weebly.com ৭ . ‘ পুত্রের কবর ভুলবশত পিতার কবররূপে শ্রদ্ধালাভ করতে থাকে । তীর উভয় পুত্রই পিতার জ্ঞান সাধনার সঙ্গে গভীরভাবে সম্পর্কিত ছিলেন। ইমাম ইবন হাম্বল (র)-এর প্রসিদ্ধ রচনাবলীর মধ্যে তৎপ্রণীত হাদীস সংকলন মুসনাদ বিশেষভাবে উল্লেযোগ্য । এর প্রথম সংস্করণ কায়রো ১৩১১ হি._১৩১৩ হি., আহমদ শাকির কৃত নতুন সংস্করণটি ১৩৬৮/১৯৪৮ সাল থেকে প্রচলিত রয়েছে। ইবন হাম্বল (র)-এর হাদীস সংকলনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ । প্রকৃতপক্ষে তদীয় পুত্র আবদুল্লাহ গ্রন্থটির বহু বিষয়বস্তু সংগ্রহ করেন এবং তা সুবিন্যস্তসহ এতে কিছু সংযোজন করেন। এ সংকলনটিতে হাদীসসমূহকে বুখারী ও মুসলিম শরীফের ন্যায় বিষয়ের ভিত্তিতে বিন্যাস করা হয় নি; বরং বর্ণনাকারীগণের নামের ক্রমানুসারে সাজানো হয়েছে। যেমন হযরত আবূ বকর (রা), হযরত উমর (রা), হযরত উসমান (রা), হযরত আলী (রা) প্রমুখ উল্লেযোগ্য সাহাবীদের বর্ণিত হাদীস ও আনসারদের বর্ণিত হাদীস সংকলন করা হয়েছে। সর্বশেষে মক্কা, মদীনা ও সিরিয়াবাসীদের বর্ণিত হাদীস উল্লেখ করা হয়েছে। আঘদুল মান্নান উমার ইসলামী ফিকহ শাস্ত্রীয় বিভিন্ন বিষয়ের ভিত্তিতে মুসনাদকে সম্পূর্ণ নতুনভাবে সজ্জিত করেছেন। ফলে মুসনাদটি বুখারী ও মুসলিম শরীফের ন্যায় বিষয়ভিত্তিকরূপ লাভ করেছে। পাণ্ডুলিপিটি সংকলকের নিকট সংরক্ষিত আছে। মুসনাদ গ্রন্থে সর্বমোট ২৮,০০০ থেকে ২৯,০০০ হাদীস স্থান পেয়েছে মুসনাদকে কেন্দ্র করে অনেক সংযোজন গ্রন্থ এবং এতে সন্নিবেশিত হাদীসসমূহের পূর্ণ বিন্যাসমূলক বিস্তর সাহিত্যের সৃষ্টি হয়েছে দ্বাদশ/অষ্টাদশ শতাব্দী হতে একটি ধর্মনিষ্ঠ সংসদ মদীনায় রাসুলুল্লাহ (সা)-এর রওযা মুবারকের পাশে বসে ক্রমাগত ৫৬টি অধিবেশনে এই পুস্তকখানা আদ্যোপান্ত পাঠ করেন বলে বর্ণনা পাওয়া যায় । হাদীস শাস্ত্রের বিচার-বিবেচনায় আহমদ ইবন হাম্বল (র)-কে একজন মুজতাহিদ হিসেবে গণ্য করা যায়। কেননা তিনি আইনের উদ্ভব অপেক্ষা হাদীসের উৎস সন্ধানে সমধিক আত্মনিয়োগ করেছিলেন। আর এ জন্যই তাবারী প্রমুখ ফিকহশাস্ত্রের কয়েকজন খ্যাতনামা আলিম তীকে ফকীহরূপে স্বীকৃতি দেন না, তাদের মতে তিনি একজন মুহাদ্দিসমাত্র, ইমাম হাম্বলেরে (র) মাযহাবের মূলনীতি ও আকাইদ বুঝতে হলে তার রচিত দুটি মৌলিক পুস্তিকা আর-রাদ্দু আলাল- জাহ্মিয়্যা ওয়ায-যানাদিকা’ এবং ‘কিতাবুস সুন্নাহ’ বিশেষভাবে প্রণিধানযোগ্য । তার ফাতওয়াসমূহকে লিপিবদ্ধ করা এবং ফিকহী বিষয়সমূহকে বিষয়ভিত্তিতে সুবিন্যস্ত করার দায়িত্ব তীর দুই পুত্র পালন করেন। এতে কুরআন ও সুন্নাহর পর সাহাবীগণের ফাতওয়াকে তৃতীয় সূত্র, হিসেবে বিবেচনা করা হয়। ইমাম আহমদ ইবন হাম্বল (র)-এর মাযহাবী আকীদার উক্ত সূত্রটির বৈধতার কারণ অত্যন্ত স্পষ্ট । তিনি ইসতিসহাব (যোগসূত্রের সন্ধান)-এর বহুল প্রয়োগ করেছেন। যা যুক্তি প্রয়োগের মাধ্যমে শরীআতের বিধান নির্ধারণের একটি প্রত্রিয়া । সর্বসাধারণের কল্যাণ (মুসলিহাত)-এর দিকে লক্ষ্য রেখে জরুরী অবস্থার ভিত্তিতে ফিকহী বিধানের হাম্বলী মাযহাবের নীতি অনুযায়ী সংকোচন অথবা প্রসার সাধন করা হয়। নৈতিকতার প্রাধান্য ছিল তাঁর ব্যক্তি- কর্মবহুল জীবনে । তার মতে, সকল কাজের প্রধান লক্ষ্য আল্লাহর ইবাদত ৷ জাহমিয়্যা ও মুরযিয়্যাদের বিরুদ্ধে তার দাবি এই ছিল যে, ঈমান অর্থ “কথা, কাজ, নিয়্যাত ও সুন্নাতের WwWw.eelm.weebly.com
— পৃষ্ঠা ৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।