ইমাম আহমদ ইবনে হাম্বল রহ. এর বই সমূহ। — মুসনাদে আহমাদ ২য় খন্ড
/ ৩৯৩
📝 লেখা 📖 পিডিএফ

WwWw.eelm.weebly.com ৭৬ মুসনাদে আহমদ | (৮৫৭) রাসূল (সা) যে অসুখে ইন্তিকাল করেন সে অসুখের হাদীস প্রসঙ্গে । আয়িশা (রা) থেকে বর্ণিত যে, রাসূল (সা) বললেন, তোমরা আবূ বকর (রা)-কে বল, সে যেন মানুষদের নিয়ে সালাত আদায় করে। তখন আয়িশা (রা) বললেন $ হে আল্লাহ্‌র রাসূল! আবু বকর একজন নরম স্বভাবের মানুষ, তিনি অশ্রু নিবারণ করতে পারবেন না। তিনি যখন কুরআন তিলাওয়াত করে তখন ক্রন্দন করেন। আয়িশা বলেন, আমি একথা কেবল এ কারণে বলি যে. রাসূল (সা)-এর স্থানে সর্বপ্রথম আবূ বকর তাঁর প্রতিনিধিত্ব করলে মানুষ তাকে অপছন্দ করবে সে কথা ভেবে । তার পরও তিনি (রাসূল (সা)) বললেন, আবূ বকরকে মানুষের ইমামতী করার জন্য নির্দেশ ক্র । আমি তখন আমার অভিমত পুনরাবৃত্তি করলাম । তখন তিনি আবারও বললেন; আবূ বকর (রা)-কে মানুষের ইমামতী করার জন্য নির্দেশ কর । আমি তখন আমার অভিমত পুনরাবৃত্তি করলাম, তখন তিনি আরও বললেন, আবূ বকর (রা)-কে মানুষের ইমামতী করার জন্য নির্দেশ কর । তোমরা ইউসুফ (আ)-এর সাথী (আযিযের স্ত্রীর মত) । [আবু দাউদ, ইবন্‌ হাববান, তিরমিযী । তিনি হাদীসটি সহীহ বলে মন্তব্য করেন |] Siilys ll tially BLA A yl JEG 12 LL) EEE NEE (১১) অনুচ্ছেদ $ সালাতে সাপ-বিচ্ছু হত্যা করা, সামান্য হাঁটা ও এদিক-ওদিক তাকানো জায়েয SS TL SE SA EEL Le (AoA) TAs oA Lal (৮৫৮) আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত যে, নবী করীম (সা) দুই কালো প্রাণী সালাতে হত্যা করার আদেশ করেছেন: (আর তা হল) বিচ্ছু ও সাপ । [আবু দাউদ, নাসাঈ তিরমিযী, ইবন্‌ মাজাহ্‌ এবং ইমাম তিরমিযী হাদীসটি সহীহ বলে উল্লেখ করেছেন। হাদীসটি ইবন হাব্বান ও হাকিম বর্ণনা করেছেন। শেষোক্তজন তা সহীহ বলেও মন্তব্য করেছেন ।] EE I Es Lil Le ANE dG cle ns Esl be B25 (te) SEL Ee AEM UES RCL GE A CLG oll 2 eli Le Us CUED EG (ot yb ie) all os Ul ERS dC > aplasia be CLIN di a eG py AL (৮৫৯) আয়িশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুল (সা) (তীর) গৃহে (নফল) সালাত আদায় করছিলেন। তখন তার গৃহের দরজা বন্ধ ছিল । এমতাবস্থায় আমি আস্লাম ৷ তখন তিনি (রাসূল (সা) সামনে এগিয়ে গিয়ে আমার জন্য দরজা খুলে দিলেন এবং স্বীয় স্থান প্রত্যাবর্তন করলেন। আয়িশা (রা) বর্ণনা করেন যে, দরজাটি কিবলার দিকে ছিল । (তার থেকে অন্য সূত্রে বর্ণিত ৷) তিনি বলেন, (একবার) আমি দরজা খুলতে বললাম, তখন রাসুলুল্লাহ্‌ (সা) দাড়িয়ে (নফল) সালাত আদায় করছিলেন। তখন তিনি ডান দিক থেকে অথবা বাম দিক থেকে (কয়েক কদম) হেঁটে গিয়ে আমার জন্য দরজা খুলে দিলেন এবং পুনরায় সালাতের স্থানে ফিরে আসলেন। [আবু দাউদ, নাসাঈ , দারু কুত্নী, তিরমিযী, হাদীসটির সনদ উত্তম |] WwWw.eelm.weebly.com

— পৃষ্ঠা ৭৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।