WwWw.eelm.weebly.com সূচনা হয়, ফলে পরবর্তীকালে তার খ্যাতি ছড়িয়ে পড়ে । কুরআন আল্লাহর সৃষ্ট বাণী বলে মুতাযিলীগণ যে মতবাদ পোষণ করে থাকে, ইমাম ইবন হাম্বল (র) দৃঢ়ভাবে এর বিরোধিতা করেন। কেননা এই বিশ্বাস আহলে-সুন্নাত ওয়াল জামাআতের মতবাদ কুরআন আল্লাহর চিরন্তন বাণী-এর সম্পূর্ণ পরিপন্থি । নতুন খলীফা আল-মুতাসিমের সময়ে তার উপর নানা প্রকার দৈহিক শাস্তি প্রয়োগ করা হয়; অতঃপর দুই বৎসর কারারু্দ্ধ থাকার পর তাঁকে স্বগৃহে প্রত্যাবর্তনের অনুমতি দেওয়া হয় । আল-মুতাসিমের সমগ্র খিলাফতকালে তিনি নিজ গৃহে অবস্থান করেন এবং এ সময় হাদীস শিক্ষাদানেও বিরত থাকেন। হি. ২৩২/খ্রি. ৮৪৭ সালে আল-মুতাওয়াক্কিলের খিলাফত লাভের পর সরকারিভাবে পুনরায় সুন্নী মত অনুসরণ করা হলে তিনি অধ্যাপনার কাজ পুনরায় শুরু করেন। পূর্ববর্তী খলীফাদের আমলের প্রভাবশালী ব্যক্তিবর্গ দরবার থেকে অপসারিত হলে স্বাধীন মতের উলামা ও খলীফার মধ্যে যোগাযোগের পথ উনুক্ত হয়। অতঃপর খলীফা ও ইবন হাম্বলের মধ্যেও সম্পর্কের দ্বার উন্মোচিত হয়। হি. ২৩৭/খ্রি. ৮৫২ সালে খলীফা তীকে সামাররা ডেকে পাঠান. সামাররার এই সফরে ইবন হাম্বল (র) দরবারের পারিষদবর্গের সঙ্গে স্বাধীনভাবে সাক্ষাতের সুযোগ লাভ করেন। সামাররায় উপস্থিত হলে প্রাসাদের হাজিব (রক্ষীদলের প্রধান) ওয়াসিফ তাঁকে সাদর অভ্যর্থনা জ্ঞাপন করেন এবং অত্যন্ত সন্মানের সাথে সুসজ্জিত ঈতাখ প্রাসাদে তার অবস্থানের সুব্যবস্থা করেন । তীকে বহু উপহার-উপঢৌকন প্রদান করা হয় এবং পরে তাকে শাহযাদা আল-মু’তাযয- "এর নিকট নিয়ে যাওয়া হয়। তার শারীরিক অবস্থা, বয়সের কারণে এবং আবেদনের প্রেক্ষিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়। সেখানে কিছুকাল অবস্থানের পর তিনি বাগদাদে ফিরে আসেন । খলীফা তাঁর অজ্ঞাতে তাঁর পরিবারকে একটি বৃত্তিও প্রদান করেছিলেন। অতঃপর ৭৫ বছর বয়সে ইমাম ইবন হাম্বল (র) রবিউল আউয়াল ২৪১ হি./ জুলাই ৮৫৫ খিি. সালে বাগদাদে ইন্তেকাল করেন বাগদাদের হারবিয়্যা অঞ্চলে শহীদদের”কবরস্থানে তাকে দাফন করা হয়। তবে তার দাফন সম্পর্কে অনেক অতিরঞ্জিত বর্ণনা পাওয়া যাঁযন। এ বিষয় স্পষ্ট যে, জনসাধারণের মনে তার প্রতি গভীর শ্রদ্ধা ছিল । যার ফলে তার মাযারে ভক্তবৃন্দের এমন বিপুল সমাগম হতে থাকে যাতে স্থানীয় প্রশাসন মাযারটি সংরক্ষণের ব্যবস্থা করতে বাধ্য হয়। হি. ৫৭৪/খি. ১১৭৮-৭৯ সালে খলীফা আল-মুসতাদী তাঁর মাযারে একটি উৎকীর্ণ ফলক স্থাপন করেন । যাতে সুন্নাতের একনিষ্ঠ অনুসারী হিসাবে মুহাদ্দিস ইবন হাম্বল (র)-এর অনেক প্রশংসা করা হয়েছে। তবে হি. ৮০০/ খ্রি. ১৪শ শতকে তাইগ্রিস নদীর এক প্রাবনে তার কবরটি নিশ্চিহ্ন হয়ে যায় । সালিহ ও আবদুল্লাহ নামে তাঁর দু'জন পুত্র সন্তান ছিল । সালিহ হি. ২০৩/ খ্রি. ৮১৮-১৯ সালে বাগদাদে জন্মগ্রহণ করেন। তিনি ইসফাহানের কাযী ছিলেন। ইবন হাম্বল (র)-এর ফিকহী মতবাদের অধিকাংশই তার মাধ্যমে বর্ণিত হয়েছে। আবদুল্লাহ হি. ২৯০/ খ্রি. ৯০৩ সালে বাগদাদে ইন্তেকাল করেন। ইবন হাম্বল (র)-এর মাযারটি টাইগ্রিস নদীর প্লাবনে নিশ্চিহ্র হয়ে যাওয়ার পর সর্বসাধারণের ভক্তি-শ্রদ্ধা আবদুল্লাহর কবরের দিকে ধাবিত হয় এবং তখন থেকে WwWw.eelm.weebly.com
— পৃষ্ঠা ৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।