WwWw.eelm.weebly.com ইমাম আহমদ ইবন মুহাম্মদ ইবন হাম্বল (র) পুরা নাম : আহমদ ইবন মুহাম্মদ ইবন হাম্বল (র)। তবে ইবন হাম্বল (র) নামে তিনি সমধিক প্রসিদ্ধ এবং তীর নামানুসারে তাঁর প্রতিষ্ঠিত মাযহাব ‘হাম্বলী মাযহাব’ নামে পরিচিতি । তিনি ছিলেন একজন প্রসিদ্ধ আলিম, মুহাদ্দিস ও ফকীহ । ইমাম হাম্বল (র)-এর পূর্বপুরুষ প্রথমদিকে বসরার অধিবাসী ছিলেন; বিত তীর নিতায়িত হাম্বল ইবন হিলালের সাথে স্বীয় ‘শায়বান’ গোত্রের লোকেরা “মারভ’ শহরে চলে আসেন। : পিতামহ ছিলেন বনু উময়্যার পক্ষ থেকে সারাখস-এর ওয়ালী এবং আব্বাসীদের প্রাথমিক সহযোগীদের অন্তর্ভুক্ত । আর পিতা মুহাম্মাদ ইবন হাম্বল ছিলেন খুরাসানী সৈন্যবাহিনীর একজন সামরিক কর্মচারি । পিতা খুরাসান থেকে বাগদাদে বদলি হয়ে চলে আসার কয়েক মাস পরে রবিউস সানী ১৬৪ হি./ডিসেম্বর, ৭৮০ খ্রি. সালে ইমাম ইবন হাম্বল জন্মগ্রহণ করেন । তিনি ছিলেন আরব বংশোভূত এবং রাবী‘আ গোত্রের শাখাগোত্র বানু শায়বানের অন্তর্ভুক্ত । ইরাক ও খুরাসান বিজয়ে এই শায়বান গোত্রের বিশেষ ভূমিকা ছিল। জন্মের তিন বছর পর তার পিতা ইন্তেকাল করেন । বাগদাদে তিনি আরবী ভাষা, সাহিত্য, ফিকহ ও হাদীস অধ্যয়ন করেন। হি. ১৭৯/খ্রি, ৭৫৫ সালে তিনি হাদীসশাস্ত্র অধ্যয়নে গভীরভাবে মনোনিবেশ করেন এবং এতদুদ্দেশ্য ইরাক হিজায, ইয়ামন ও সিরিয়া সফর করেন। হি. ১৮৩ সালে তিনি কৃফায় গমন করেন। তিনি সর্বপ্রথম ১৮৬ হি. এবং পরে ১৯০, ১৯৪ ও ২০০ হি. সালে বসরায় গিয়েছিলেন এবং অধিককাল সময় বসরায় অবস্থান করেন । বেশ কয়েকবার হজ্জ সম্পাদন করে তিনি কিছুদিন রাসূলে কারীম (সা)-এর রওযা মুবারকে অবস্থান করেন। পরবর্তীতে সমসাময়িককালের প্রসিদ্ধ মুহাদ্দিসগণের নিকট থেকে হাদীস ও ফিকহশান্ত্র অধ্যয়ন করেন । তার উল্লেখযোগ্য উত্তাদগণের মধ্যে আবদুর রহমান ইবন মাহদী, সুফয়ান ইবন উয়ায়না, ওয়াকী ইবনুল-জাররাহ (র) প্রমুখ অন্যতম ছিলেন। ইমাম ইবন তায়মিয়া (র)-এর বর্ণনামতে, ফিকহশাস্ত্রে ইবন হাম্বলের শিক্ষাদীক্ষা মূলত হিজাযে অবস্থানেরই ফল । অনেক সময় তাঁকে ইমাম শাফিঈ (র)-এর শাগরিদ বলে মনে করা হয়। তবে অনেকের মতে এ ধারণা ঠিক নয়। কেননা কেবল একবারই হি. ১৯৪ সালে বাগদাদে ইমাম 00070100 তই মত ক (লম সম্পর্কে খুব কমই অবহিত ছিলেন। উত্তরাধিকার সূত্রে তিনি একটি ছোট জায়গীর লাভ করেছিলেন। তদ্বারা তিনি অত্যন্ত অনাড়ম্বর ও স্বাধীন জীবন যাপন করতে থাকেন । খলীফা আল-মামূনের শাসনামলের শেষদিকে মুতাযিলা মতবাদে বিশ্বাস রাষ্ট্রানুগত্যের পর্যায়ে উন্নীত হলে ইবন হাম্বল (র)-এর উপর নির্যাতনের WwWw.eelm.weebly.com
— পৃষ্ঠা ৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।