ইমাম আহমদ ইবনে হাম্বল রহ. এর বই সমূহ। — মুসনাদে আহমাদ ২য় খন্ড
/ ৩৯৩
📝 লেখা 📖 পিডিএফ

WwWw.eelm.weebly.com মহাপরিচালকের কথা ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা । এ জীবন ব্যবস্থার দিক-নির্দেশক হিসেবে পবিত্র কুরআনের সঙ্গে হাদীসের অবস্থান অনিবার্য।মহানবী (সা)-এর সুন্নতকে তথা তার বাণী, কাজ এবং অনুমোদনকে সঠিকভাবে সংরক্ষণের জন্য আমাদের শ্রদ্ধেয় ইমামগণ প্রাণান্ত পরিশ্রম করে গেছেন, যার ফলশ্রুতিতে আজ আমরা গর্বের সাথে সহীহ হাদীসসমূহের বিশাল ভাণ্ডার বিশ্বের সামনে তুলে ধরতে সক্ষম হচ্ছি। হাদীসে রাসূল (সা) সংগ্রহ ও সংরক্ষণের জন্য যে শ্রদ্ধেয় ইমামগণ অক্লান্ত পরিশ্রম করে গেছেন, ইমাম আহমদ ইবন হাম্বল (র) (মৃ. ৮৫৫ খ্রি.) তাদের মধ্যে অন্যতম । ২৮,০০০ থেকে ২৯,০০০ হাদীসের সুবিশাল সংগ্রহ তার অমূল্য অবদান ৷ মুসনাদে আহমদ শীর্ষক তার এ সংকলনকে ‘হাদীসশাস্তরের বিশ্বকোষ’ নামে অভিহিত করা হয়। হাদীস সংকলনের ক্ষেত্রে তিনি বিষয়ের ভিত্তিচে বিন্যস্ত না করে বর্ণনাকারী তথা সাহাবায়ে কিরাম (রা)-এর নামের শিরোনামে সংকলন করেন এবং এর বিপরীতে একই বিষয়ের হাদীস বিভিন্ন সাহাবী কর্তৃক বর্ণিত হওয়ায় ভিন্ন জিন f শিরোনামের অধীনে বিন্যস্ত করেন। পরবর্তীতে আহমদ ইবন আবদুর রহমান ইবন মুহাম্মদ আল-বান্না (র) এ মুসনাদকে অপরাপর সহীহ হাদীস : সংকলনের ন্যায় বিষয়ভিত্তিক অধ্যায় ও পরিচ্ছেদে সুবিন্যস্ত করেন এবং এর নামকরণ করেন ‘আল-ফাতহুর রাব্বানী : ফী তারতিবী মুসনাদি আল-ইমাম আহমদ ইবন হাম্বল আশ-শায়বানী’। তবে হাদীস চর্চ্চাকারীদের নিকট মুসনাদে আহুমদে আহমদের এ সংস্করণটি ‘আল-ফাতহুরা রাব্বানী’ নামেই সমধিক পরিচিত । ইসলামিক ফাউন্ডেশন ইতোমধ্যে সিহাহ সিত্তাহভুক্ত হাদীস গ্রন্থগুলো বাংলায় অনুবাদ করে সধী পাঠকবর্গের হাতে তুলে দিতে সক্ষম হয়েছে। এরই ধারাবাহিকতায় মুসনাদে আহমদ-এর মত বিশাল হাদীস সংকলন অনুবাদ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে এবং এক্ষেত্রে সম্মানিত পাঠকবৃন্দের চাহিদার কথা বিবেচনায় এনে আমরা ফাতহুর রাব্বানীকেই বেছে নিয়েছি । যাতে পাঠক ও গবেষকগণ এরদ্বারা উপকৃত হতে পারেন। মহান আল্লাহ্‌ ও হাদীস এটির বিজ্ঞ অনুবাদক, সম্পাদ্কবৃন্দ, প্রকাশকবৃন্দ ও প্রকাশনার সাথে জড়িত সবাইকে উত্তম পুরস্কার দান করুন আমাদের প্রকাশিত অপরাপর হাদীস গ্রন্থগুলোর মত মুসনাদে আহ্‌মেদও সম্মানিত পাঠকবৃন্দের নিকট সমাদৃত হবে বলে আমরা আশাবাদী । সমস্ত প্রশংসা মহান আল্লাহ্‌ রাববুল আলামীনের ৷ WwWw.eelm.weebly.com

— পৃষ্ঠা ৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।