ইমাম আহমদ ইবনে হাম্বল রহ. এর বই সমূহ। — মুসনাদে আহমাদ ২য় খন্ড
/ ৩৯৩
📝 লেখা 📖 পিডিএফ

WwWw.eelm.weebly.com মুসনাদে আহমদ ৩০৯ ১৫১৮. আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি সিরিয়াতে আসলাম । তথায় কাব (রা)-এর সাথে সাক্ষাৎ করলাম । সেখানে আমি তাকে রাসূল (সা) থেকে হাদীস বর্ণনা করতাম, আর তিনি আমাকে তাওরাত থেকে বর্ণনা করতেন, এক পর্যায়ে আমরা জুমুআর দিনের আলোচনায় আসলাম, তখন আমি তার নিকট বর্ণনা করলাম, রাসূল (সা) বলেছেন, জুমু'আর দিনে এমন একটি মুহূর্ত রয়েছে সে সময়ে কোন মুসলিম কোন কল্যাণের প্রার্থনা করলে আল্লাহ্‌ তাকে নিশ্চিত তা দেবেন। তখন কা'ব (রা) বললেন, আল্লাহ ও তার রাসূল (সা) সত্যই বলেছেন। সে মুহূর্তটি প্রতি বছর একবারই আসে! আমি বললাম, না, কা'ব এক মুহূর্ত চিন্তা করে বললেন, আল্লাহ ও তার রাসূল (সা) সত্য বলেছেন, সে মুহূর্তটি প্রতি মাসে একবারই আসে, আমি পুনরায় বললাম, না। তিনি এক মুহূর্ত চিন্তা করে বললেন, আল্লাহ ও তার রাসূল (সা) সত্যই বলেছেন. তা প্রত্যেক জুমু'আর দিনেই থাকে। আমি বললাম, হ্যা । তখন কা'ব (রা) বললেন, আপনি কি জানেন সেদিন কোন দিন? আমি বললাম, সে দিন কোন দিন? কা'ব বললেন, সে দিনে আল্লাহ আদম (আ)-কে সৃষ্টি করেছেন । সে দিনই সকল সৃষ্টি জীন ও মানুষ সম্পৃদায় ছাড়া সকল সৃষ্টি কিয়ামত সংঘটিত হওয়ার ভয়ে উৎকণ্ঠিত হয়ে থাকে অতঃপর আমি মদীনায় ফিরে এসে কাবের কথাগুলো আবৃদুল্লাহ ইবনে সালাম (রা)-এর কাছে বললাম, তিনি বললেন,কা‘ব ঠিক বলে নি, আমি বললাম, তিনি আমার কথার সাথে একমত হয়েছেন । তখন ইবনে সালাম বললেন, তুমি সে মুহূর্তটি সম্পর্কে জান? আমি বললাম, তখন আমি তাকে সবিনয় অনুরোধ করতে লাগলাম, আপনি আমাকে বলুন, আপনি আমাকে বলুন। তখন ইবনে সালাম বললেন, সে মুহূর্তটি আসর ও মাগরিবের মাঝখানের সময় । আমি বললাম, কিভাবে? সে সময়তো নামায নেই । ইবনে সালাম বললেন, তুমি রাসূল (সা)-কে বলতে শুননি, যে বান্দা যতক্ষণ নামাযের স্থানে বসে পরবর্তী সালাতের অপেক্ষা করে ততক্ষণ সে সালাতেই থাকে। (আবু হুরায়রা (রা)-এর দ্বিতীয় বর্ণনা) তিনি বলেন, আমি আব্দুল্লাহ ইবনে সালাম (রা)-এর সাথে সাক্ষাৎ করি এবং আমার কথাও প্রতি বছর এক দিন? এ মর্মে কা'বের কথা তাকে বলি। ইবনে সালাম বললেন, কা‘ব ঠিক বলেনি । যেভাবে রাসূল (সা) বলেছেন, সে মুহূর্ত প্রত্যেক জুমু'আর দিনই হয়ে থাকে। আমি বললাম, তিনি তার কথা থেকে ফিরে এসেছেন । ইবনে সালাম বলেন, যার হাতে আব্দুল্লাহ ইবনে সালামের জীবন, তার শপথ করে বলছি! আমি সে মুহূৰ্তটি সম্পর্কে অবগত আছি। আবু হুরায়রা (রা) বলেন, আমি বললাম, হে আব্দুল্লাহ! আমাকে সে মুহুর্তটির সংবাদ দিন। ইবনে সালাম বললেন, সে মুহূর্তটি জুযু‘আর দিনের শেষ সময় । আমি বললাম, তিনি তো বলেছেন, যে বান্দা সালাতরত অবস্থায় এই মুহূর্ত পাবে? (সে সময় তো কোন সালাত পড়া হয় না।) আবদুল্লাহ বলেন, তুমি কি রাসূল (সা)-কে বলতে শুন নি, যে ব্যক্তি সালাত আদায় করে পরবর্তী সালাতের অপেক্ষা করে, সালাত আদায় না হওয়া পর্যন্ত সে সালাতেই থাকে? আমি বললাম, হ্যা, কেন নয় নিশ্চয়ই! তিনি বললেন, এটাও সে রকমই । | (একই সূত্রে তাঁর তৃতীয় বর্ণনা) আব্দুল্লাহ ইবনে সালাম বললেন, সে মুহূর্তটি সম্পর্কে আমি অবগত আছি। আবূ হুরায়রা বললেন, আমি তাকে বললাম, সে মুহূর্তটি সম্পর্কে আমাকে বলেন, এ ক্ষেত্রে কোন কৃপণতা করবেন না। আবদুল্লাহ (রা) বললেন, সে মুহূর্তটি জুমু'আর দিনের শেষ সময় । আবু হুরায়রা (রা) বললেন, কিভাবে সে মুহূর্তটি জুমু‘আর দিনের শেষ সময় হবে, কারণ রাসূল (সা) বলেছেন, যদি কোন মুসলিম বান্দা সালাতরত অবস্থায় তা পায়, অথচ এই সময় কোন সালাত পড়া হয় না? আবদুল্লাহ ইবনে সালাম (রা) বললেন, রাসূল (সা) কি বলেন নি, যে ব্যক্তি বসে পরবর্তী সালাতের অপেক্ষা করে সালাত না হওয়া পর্যন্ত সে সালাতেই থাকে। আমি বললাম, কেন নয় নিশ্চয়ই! তিনি বললেন, এটাও সে রকমই ৷ (এবং সে সময় কোন দুআ করলে আল্লাহ কবুল করেন) [আৰূ দাউদ, নাসাঈ, তিরমিযী, তিনি বলেন, হাদীসটি হাসান ও সহীহ্‌ || WwWw.eelm.weebly.com

— পৃষ্ঠা ৩১০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।