ইমাম আহমদ ইবনে হাম্বল রহ. এর বই সমূহ। — মুসনাদে আহমাদ ২য় খন্ড
/ ৩৯৩
📝 লেখা 📖 পিডিএফ

WwWw.eelm.weebly.com ৩০২ মুসনাদে আহমদ চাইলেন কিন্তু তার জুববার হাতাদ্বয় বেশ সংকীর্ণ ছিল, সেজন্য তিনি জুববা থেকে হাত বের করলেন, অতঃপর তিনি তার ডান হাত তিনবার ধৌত করলেন এবং এরপর তার বামহাত তিনবার ধৌত করলেন এবং তার মোজাদ্বয়ের উপর মাসৃহ করলেন, কিন্তু সে দু'টো খুলেন নি। এরপর তিনি মানুষদের দিকে 'গেলেন। দেখতে পেলেন তারা আব্দুর রাহমান ইবন্‌ আওফকে ইমামতির জন্য সামনে পাঠিয়েছে। এক্ষণে রাসূল (সা) দুই রাকা'আতের এক রাকাআত পেলেন । তখন তিনি মানুষদের সাথে শেষের রাকা‘আত সালাত আব্দুর রাহমান ইবন্‌ আওফের ইমামতিতে আদায় করলেন আব্দুর রাহমান যখন সালাম ফিরালেন রাসূল (সা) দাড়িয়ে গেলেন এবং বাকী সালাত পূর্ণ করলেন। (এ অবস্থা) মুসলমানদের ভীত করে ফলে তারা বেশী বেশী তাসবীহ পাঠ করতে থাকে। অতঃপর রাসূল (সা) যখন (সালাত) শেষ করলেন তখন তাদের দিকে ফিরে তাদেরকে ৰললেন, তোমরা ঠিক করেছ এবং যথার্থ করেছ এবং তীদের থেকে এ আশাবাদ ব্যক্ত করলেন যে, তারা সর্বদাই যথাসময়ে সালাত আদায় করবে। {আবূ দাউদ হাদীসটিকে আরো বিস্তারিত বর্ণনা করেছেন। এছাড়াও হাদীসটি ইবন খুজাইমা তার মুস্তাদরাকে ও বায়হাকীতে বর্ণনা করেছেন । এ হাদীসের সনদ উত্তম ৷] (দ্বিতীয় সূত্রে অনুরূপ অর্থবোধক হাদীস বর্ণিত হয়েছে, তাতে মুগিরা বলেন,) অতঃপর আমরা মানুষদের সাথে মিলিত হলাম, ততোক্ষণে সালাতের ইকামাত বলা হয়েছে, আব্দুর রাহমান ইবন্‌ ‘আওফ ইমামতি করছেন এবং এক রাকা'আত সালাত হয়েও গেছে। আমি তাকে (রাসূল (সা)-এর আগমন) সংবাদ দিতে যাচ্ছিলাম, রাসূল (সা) আমাকে থামিয়ে দিলেন। অতঃপর আমরা সালাত যতটুকু পেলাম আদায় করে নিলাম ৷ বাকিটুকু পরে পুরো করলাম । কোন কোন বর্ণনায় GE Al Ess, G0 i le এর পরিবর্তে Ales cL cence ee gored (তৃতীয় একটি সূত্রেও অনুরূপ অর্থবোধক হাদীস বর্ণিত হয়েছে, তাতে মুগিরা বলেন) অতঃপর আমরা লোকজনের নিকট পৌছে গেলাম, তারা আব্দুর রাহমান ইবন্‌ আওফের ইমামতিতে এক রাকাআত সালাত আদায় করেছে। অতঃপর সে যখন নবী (সা)-এর আগমন বুঝতে পারল সে পিছনে সরে আসতে চাইলো । নবী (সা) তাকে সালাত পূর্ণ করার ইঙ্গিত দিলেন। অতঃপর (সালাত শেষে) তিনি বললেন, তুমি উত্তম কাজ করেছ । এমনই করবে। [হাদীসটি বুখারী, মুসলিম ও বায়হাকীতে বর্ণিত হয়েছে। তাহাভী ও অন্যান্য সুনানের গ্ৰন্থসমূহে সংক্ষিপ্ত ও বিস্তৃত বিভিন্নভাবে হাদীসটি বর্ণিত হয়েছে৷] WwWw.eelm.weebly.com.

— পৃষ্ঠা ৩০৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।