ইমাম আহমদ ইবনে হাম্বল রহ. এর বই সমূহ। — মুসনাদে আহমাদ ২য় খন্ড
/ ৩৯৩
📝 লেখা 📖 পিডিএফ

WwWw.eelm.weebly.com ২৮২ মুসনাদে আহমদ (১৪৪৭) ইসহাক ইবন্‌ আব্দুল্লাহ ইবন্‌ আবূ তালহা থেকে বর্ণিত, তিনি আনাস ইবন্‌ মালিক (রা) থেকে বর্ণনা করেন । তিনি বলেন যে, একদা তার নানী মুলাইকা (রা) তীর গৃহে রাসূল (সা) কে নিমন্ত্রণ করলেন তিনি সেখান থেকে খেলেন । অতঃপর রাসূল (সা) বললেন, তোমরা সবাই দাড়াও আমি তোমাদের সালাত আদায় করিয়ে দিব । আনাস (রা) বলেন, আমি আমাদের একটি চাটাইয়ে দাড়ালাম, যে চাটাই দীর্ঘ ব্যবহারের কারণে ময়লা হয়ে গেছে সেজন্য তাতে কিছু পানির ছিটা দিলাম ৷ রাসূল (সা) তার উপরে দাড়ালেন, অতঃপর আমি ও একটি ছোট বালক (কাজের লোক) তার পিছনে দাড়ালাম আর আমাদের পিছনে বৃদ্ধা (মুলাইকা) দাড়ালেন । অতঃপর রাসূল (সা) আমাদের দুই রাকাআত সালাত আদায় করিয়ে দিলেন । এরপর তিনি চলে গেলেন । [হাদীসটি বুখারী ও মুসলিমে বর্ণিত হয়েছে ।] LD le YD Ee lo JG EL UN a UC i bs ot ON) ELLE SAN JOM LLTT SE CAE os Hol hl CLG JG EAE Ll EL (১৪৪৮) ছাবিত হতে বর্ণিত, তিনি আনাস ইবন্‌ মালিক (রা) থেকে বর্ণনা করেন । তিনি বলেন, রাসূল (সা) আমাদের নফল সালাতের ইমামতি করলেন। তখন উম্মু সুলাইম ও উম্মু হারাম আমাদের পিছনে দাড়ালেন । ছাবিত বলেন, আমি আনাসকে একথা বলা ব্যতীত জানি না যে, তিনি বলেছেন । তিনি (রাসূল) ও আমরা একটি চাটাইয়ের ওপর সালাত আদায় করলাম । : [হাদীসটি আবূ দাউদ ও বায়হাকীতে বর্ণিত হয়েছে । এর সনদ উত্তম ৷] ally poral Sl pL 3s LL (£) (8) অধ্যায় ৪ ইমাম মুক্তাদীর চেয়ে উঁচুস্থানে এবং মুক্তাদী ইমামের চেয়ে উঁচু স্থানে দীড়ানো প্রসঙ্গে sol ice ci PEST NRPS TE ATL TEE UE ON $০০০ ০ Esl is SE 3 JG li (১৪৪৯) আব্দুল আযীয ইবন্‌ আবু হাযিম থেকে বর্ণিত, তিনি তার পিতা থেকে বর্ণনা করেন, তিনি সাহৃল ইবন্‌ সা‘দ (রা) থেকে বর্ণনা করেন, তিনি বলেন, নবী (সা) যেদিন মসজিদে প্রথম মিম্বার স্থাপন করা হয় সেদিন মিম্বারে উপবেশন করলেন অতঃপর (সালাতের শুরুতে) তিনি মিম্বারের উপর থেকে তাকবীর দিলেন, অতঃপর রুকু করলেন এরপর (সিজদার প্রাক্কালে) একটু পিছনে সরে আসলেন । অতঃপর সিজদা করলেন এবং সব মানুষও তার সাথে সিজদা করল । তিনি পুনরায় মিম্বারে ফিরে এলেন এভাবে সালাত আদায় সম্পন্ন করলেন । অতঃপর যখন (সালাত) সম্পন্ন করলেন, বললেন, হে মানুষেরা! আমি এমনটি করেছি যেন তোমরা আমার অনুসরণ করতে পার এবং আমার সালাত (নিয়ম কানুন) শিখতে পার । অতঃপর সাহ্লকে জিজ্ঞেস করা হল যে, খর্জুর তালার কি কোন বিশেষ বৈশিষ্ট্য আছে? তার সম্পর্কে মানুষ যা বলাবলি করে। তিনি বললেন, তার সম্পর্কে যেমনটি শুনা যায় তেমনই । [হাদীসটি বুখারী, আবূ দাউদ, নাসায়ী, ইবন্‌ মাজাহ্‌ ও বায়হাকীতে বর্ণিত হয়েছে |] WwWw.eelm.weebly.com

— পৃষ্ঠা ২৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।