প্রেমের পথের অমৃত বাণী হযরত ওয়াসে রাহমাতুল্সাহি আলাইহিকে প্রশ্ন করা হলো, আপনি কি আল্লাহকে চিনেছেন- অর্থাৎ মা'রিফাত হাসিল করেছেন? তিনি কোন জবাব না দিয়ে চুপ করে বসে রইলেন । প্রশ্নকারী বললো, “আপনি যে চুপ করে বসে রইলেন?” তিনি বললেন, “কী আর বলবো- আল্লাহকে যে চিনেছে সে-ই নিস্তর্ধ নির্বাক হয়ে গেছে” [হযরত ওয়াসে রাহমাতুল্লাহি আলাইহি] । “আরশ থেকে যমীন পর্যন্ত ঈমানদারের হৃদয় অপেক্ষা অন্য কোন শ্রেষ্ঠ স্থান আল্লাহ তা'আলা আর সৃষ্টি করেন নি। এর করণ হলো, এই মহাবিশ্বের মধ্যে এমন কোন বস্ত সৃষ্টি হয় নি যা আল্লাহর পরিচিতি (মা'রিফাত) থেকেও শ্রেষ্ঠ । আর এই শ্রেষ্ঠ বন্ত যে স্থানে প্রকাশ পায় তাহলো মানুষের হৃদয়” [হযরত সহল ইবনে আব্দুল্লাহ তসতরী রাহমাতুল্লাহি আলাইহি]। “এ মহান সত্তার প্রশংসা যিনি তার পবিভ্র মা'রিফাত অর্জনের রাস্তা বান্দাদের জন্য খোলা রাখেন নি- শুধুমাত্র এটুকু ছাড়া যে, তার মা'রিফাত অর্জন আসলে সম্ভব নয়” [হযরত আবু বকর সিদ্দীক রাদ্বিআল্লাহু আনহু] “মা'রিফাতের হক্রর নিদর্শন হলো মাখলুক থেকে পলায়ন” [হযরত খাজা মুঈনুদ্দীন চিশতী রাহমাতুল্লাহি আলাইহি] । “আল্লাহ তা'আলা ও তার বান্দার মধ্যস্থলে সর্বাপেক্ষা গাটু পর্দা হলে দুনিয়া” [হযরত ফরিদুদ্দীন মাসউদ গঞ্জেশকর রাহমাতুল্লাহি আলাইহি] । হযরত জালালুদ্দীন কবিরুল আওলিয়া রাহমাতুল্লাহি আলাইহিকে প্রশ্ন করা হলো: “আপনি কি কখনো আল্লাহ পাককে দেখেছেন?” তিনি জবাব দিলেন: “চর্মচক্ষে বা বাহ্যিক চোখে মহান আল্লাহ পাককে এই দুনিয়ায় থাকতে দেখা শরীয়তের বিধানের বিপরীত- তবে আমি তার অনুপম নূরের আলোকচ্ছটা অবশ্যই দেখতে পেয়েছি” [হযরত জালালুদ্দীন কবিরুল আওলিয়া রাহমাতুল্লাহি আলাইহি] । ৯৮
— পৃষ্ঠা ৯৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।