প্রেমের পথের অমৃত বাণী “তিনি এখন, যেমন তিনি ছিলেন। তিনি একত্রে উধ্র্বে একক এবং একক এককত্ব ছাড়া .... তিনি প্রথম ও তিনি শেষ, তিনিই বাইরে এবং অভ্যন্তরে ব্যাপ্ত। সুতরাং প্রথম ও শেষ বলতে কিছুই নাই, না আছে বাইর কিংবা ভেতর- শুধুমাত্র তিনি ছাড়া- তিনি তারই কুদরতে নিজেকে দেখেন, এবং তারই কুদরতে নিজেকে জানেন। কেউ তাকে দেখে না- শুধু তিনিই নিজেকে মুহিউদ্দীন ইবনুল আরাবী রাহমাতুল্লাহি আলাইহি] । “আমরা কোনো কোনো সময় তাকে শুরা বলি, কোনো কোনো সময় বলি পানপাত্র, কোনো কোনো সময় তাকে বলি ভুঙ্টা, এবং কোনো কোনো সময় ফাদ, তার নাম ছাড়া কোন অক্ষর এই পৃথিবীর উপর নেই- এখন: কোন্ নামে তাকে আমরা ডাকবো?” [হযরত মাওলানা আব্দুর রহমান জামী রাহমাতুল্লাহি আলাইহি] । “তার নাম লয়ে যার কোন নাম নেই, যে নামে তুমি তাকে ডাকবে সে নামেই তিনি আত্মপ্রকাশ করেন” [হযরত দাঁড়াশিকো রাহমাতুল্লাহি আলাইহি] । “প্রভু “আল্লাহ' নাম মানুষের জন্য একটি আয়না স্বরূপ বানিয়েছেন । সুতরাং সে যখন এতে তাকায়, তখন সে এই কথার অর্থ বুঝতে সক্ষম হয়: “প্রভূ ছিলেন এবং তার নিকটে শুন্য ছিলো”, এবং ঠিক এই মুহূর্তে সে বুঝতে পারে যা সে বলে, প্রভুর কথাই বলে, তার জীবন কিছু নয়- প্রভুর জীবন, তার জ্ঞান কিছু নয় প্রভুর জ্ঞান, তার ইচ্ছা কিছু নয় প্রভুর ইচ্ছা এবং তার শক্তি কিছু নয় প্রভুর শক্তি ....” [বক্তা অন্ঞাত]। “নিবিড় চিন্তায় যার মন আন্নাহর মা'রিফাতে পরিপূর্ণ হয় না, সে নিশ্চয় পার্থিব জীবনের প্রতি আকৃষ্ট । কিংবা অলস। যার দৃষ্টিতে আল্লাহ্র রহস্যের আভাস বিদ্যমান নেই, তার দৃষ্টি জাগতিক ধুলোবালি দ্বারা আবৃত” [হযরত হাসান বসরী রাহমাতুল্লাহি আলাইহি] । ৯৭
— পৃষ্ঠা ৯৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।