Premer Pather Bani প্রেমের পথের অমৃত বাণী
/ ১৩৯
📝 লেখা 📖 পিডিএফ

প্রেমের পথের অমৃত বাণী হলো সত্যোপলব্ধির তৃষ্তা। একমাত্র হাব্বিকাত ছাড়া এই পিপাসার অবসান হয় না” [সুফি সনাতন বাক্য] । হযরত আবু সাঈদ ইবনে আবুল খায়ির রাহমাতুল্লাহি আলাইহি একদল ভক্তের সম্মুখে বয়ান করছিলেন। তিনি বললেন, “আজ আমি তোমাদের সম্মুখে জ্যোতিষ শাস্ত্রের উপর আলোচনা করবো” । সবাই আগ্রহ ভরে তার কথা শ্রবণ করতে উদ্যত হলো। সবার অন্তরে এই আকাঙ্কা না জানি তিনি কী রহস্যপূর্ণ তথ্যাদি তুলে ধরবেন । তিনি বললেন, “হে লোকসকল! জেনে রেখো- এ বৎসর যাকিছু করার আল্লাহ ইচ্ছা করেছেন তা-ই সংঘটিত হবে! ঠিক যেভাবে গত বৎসর যা কিছু তিনি চেয়েছিলেন তা-ই সংঘটিত হয়েছে, তিনি মহামর্যাদাশীল, ইচ্ছাপ্রবণ” [হযরত আবু সাঈদ ইবনে আবুল খায়ির রাহমাতুল্লাহি আলাইহি] । “আমরা ও তুমি একে অন্য থেকে আলাদা নয়, তবে আমাদের প্রয়োজন আপনার কিন্তু আপনার প্রয়োজন আমাদের নেই” [হযরত মাওলানা আব্দুর রহমান জামী রাহমাতুল্লাহি আলাইহি] । “হুযুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: যে ব্যক্তি আমার ওলির সাথে শক্রতা রাখে আমার পক্ষ থেকে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়। আমার বান্দা আমার নৈকট্য লাভের জন্য যা কিছু করে, আমার কাছে সর্বাধিক প্রিয় তার সেই ইবাদত, যা আমি তার উপর ফরয করেছি । আমার বান্দা সর্বদী নফল ইবাদত দ্বারা আমার নৈকট্য অর্জন করে। অবশেষে আমি তাকে প্রিয় করে নিই । যখন আমি তাকে প্রিয় করে নিই, তখন তার কান হয়ে যাই যা দ্বারা সে শ্রবণ করে; তার চক্ষু হয়ে যাই, যা দ্বারা সে দেখে; তার হাত হয়ে যাই যা দ্বারা সে ধরে এবং তার পা হয়ে যাই যা দ্বারা সে চলে। যখন সে আমার কাছে সওয়ার করে তখন আমি তা দেই আর যখন সে আমার কাছে আশ্রয় প্রার্থনা করে, তখন আমি তাকে আশ্রয় দেই” [হাদীসে কুদসী] । ৯৬

— পৃষ্ঠা ৯৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।