প্রেমের পথের অমৃত বাণী করবেন। তবে আপনি অবশ্যই এই উচ্চ মাকামে উপনিত হলে বুঝতে সক্ষম হবেন যে, সত্যিকার হাক্কাত শুধু তিনিই- “সবকিছু ধবংসশীল, বাকী থাকবে যেদিকেই তাকাও না কেনো সেদিকেই তার সম্মুখ” [হযরত মুহিউদ্দীন ইবনুল আরাবী রাহমাতুল্নাহি আলাইহি] । “গোলাপ ও আয়না, সূর্য ও চন্দ্র- এরা কোথায়? যেদিকেই আমরা তাকাই না কেনো, সেদিকেই সর্বদা ছিলো এবং আছে তোমার মুখশ্রী” [বক্তা অজানা]। “কেউ ভালো কিংবা মন্দের দিকে ঝুঁকে পড়ক না কেনো, কেউ মঠের বাগানের নিঃসঙ্গতার কয়েদী কিংবা মঠের সন্যাসী হোক না কেনো, “আকার' এর দৃষ্টি থেকে সবাই তার থেকে আলাদা । কিন্তু “বাস্তবতার দৃষ্টি থেকে সবকিছুই শুধু তিনি, তিনি ছাড়া আর কিছু নেই!” [হযরত মাওলানা আব্দুর রহমান জামী রাহমাতুল্লাহি আলাইহি] । “এবং সবকিছুর মধ্যে তার জন্য একজন সাক্ষী বিদ্যমান- এতেই তার একত্র দিকে ইঙ্গিত বহন করে” [বক্তা অজ্ঞাত] । “মার্কেটে, মসজিদে- শুধু আল্লাহকে আমি দেখেছি। উপত্যকায় ও পর্বতের শৃঙ্গে- শুধু আল্লাহ আমি দেখেছি। আমি তাকে আমার পাশে দেখেছি, ভীষণ যাতনায় পড়ে; সুখের ও সৌভাগ্যের সময় আমি শুধু আল্লাহকে দেখেছি। দেখেছি তাকে উপাসনায়, দেখেছি উপবাসে ৷ দেখেছি প্রভূকে প্রশংসায় ও ধ্যানে। রাসূলের (সোল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) দ্বীনে- শুধু আল্লাহ আমি দেখেছি। না আত্মা, না দেহ, না দুর্ঘটনা বা বস্ততে, না গুণাবলী না কার্যকারণে- শুধু আল্লাহ ছাড়া আমি কিছু দেখি নি। একটি মোমের মতো আমি অগ্নিতে জলে গলে যাচ্ছিলাম; এ অগ্নিশিখার চমকে- শুধু আল্লাহকে আমি দেখেছি । আমি স্বয়ং নিজেকে আমার আপন চোখে দেখেছি সর্বাধিক দেখেছি শুধু তাকেই । আমি শৃন্যতার মাঝে নিক্ষিপ্ত হয়েছি- হয়েছি বিলুপ্ত, ৯৪
— পৃষ্ঠা ৯৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।