যেদিকে ফিরি সেদিকেই শুধু তুমি ... সুফিদের রাস্তায় সর্বাপেক্ষা অত্যাশ্চর্য একটি অনুভূতি হলো আল্লাহর একতৃ বা তাওহীদের হাক্িকাত উন্মোচন । তারা এক পর্যায়ে যেয়ে অনুভব করেন যে, একমাত্র আল্লাহ ছাড়া বাস্তবে কোন কিছুরই অস্তিত্ব নেই। সবকিছু ও সর্বত্রই শুধু তিনি। এই অবস্থা সাধারণ মানুষের পক্ষে বুঝা সম্ভব নয়- এমনকি ভাষায় বর্ণনাও একরূপ অসম্ভব। এরপরও সুফিরা এই অবস্থায় উপনীত হয়ে কিছুটা বোধগম্য আর অনেকটা দুর্বোধ্য শব্দাবলী উচ্চারণের মাধ্যমে তাদের অভিজ্ঞতা ব্যক্ত করেছেন। এই অংশে আমরা সেসব অভিব্যক্তি সরল বাংলায় উপস্থাপন করছি। যদি কারো নিকট এসব কথা অদ্ভুত বা এমনকি আকীদা বিরোধী বলে মনে হয় তাহলে তার জন্য আমরা ক্ষমাপ্রার্থী- বাস্তবে এসব কথার গুঢু রহস্য জানা হয়ে গেলে বুঝতে সক্ষম হবেন যে, আসলে তা মোটেই ধর্মবিরোধী কিংবা ইসলামী আকুীদার সঙ্গে সাংঘর্ষিক নয়। তবে সতর্কতা অবলম্বন হেতু আমরা এসব আপাতদৃষ্টিতে চরম আব্বীদাবিরোধী বাক্যগুলো বর্জন করেছি- আল্লাহ আমাদেরকে তার মা'রিফাতের জ্ঞান ছারা সৌভাগ্যশীল করুন। “যে দিকেই আপনি ফিরবেন সেদিকেই আল্লাহর সম্মুখ” [আল-কুরআন] । “আল্লাহ ছাড়া কোন প্রভু নাই, সবকিছু ধ্বংস হবে থাকবেন শুধু আল্লাহ তা'আলা” |আল-কুরআন|] “যখন আপনার নিকট এ রহস্য উদঘাটন হয়ে পড়বে যে, আপনার প্রভুর মধ্যে আপনি নিজেকে হারিয়ে ফেলেছেন, তখন আপনি আল্লাহ ছাড়া আর কিছু অনুভব করবেন না। এবার আপনার যাবতীয় কাজকর্ম তারই কাজ কর্ম বলে মনে হবে। আপনি তার গুণাবলীতে গুণান্বিত হবেন। তবে আপনি নিজের অস্তিত্ব একেবারে হারাতে পারবেন না। কারণ আপনার মধ্যে যতক্ষণ পর্যন্ত চেতনা ও জীবন অবশিষ্ট থাকবে ততক্ষণ পর্যন্ত আপনি স্বীয় অস্তিতে বিরাজ ৯৩
— পৃষ্ঠা ৯৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।