প্রেমের পথের অমৃত বাণী পড়ে; সে আল্লাহ ছাড়া আর কিছু দেখে না” [হযরত আবু সুলাইমান দারানী রাহমাতুল্লাহি আলাইহি]। “যখন প্রেমাস্পদ আত্মপ্রকাশ করলেন, কোন্ চোখে আমি তাকে দেখবো? তারই চোখে- আমারটিতে নয়, কারণ কেউ তো তাকে দেখে না- তিনি নিজে ছাড়া” [হযরত মুহিউদ্দীন ইবনুল আরাবী রাহমাতুল্লাহি আলাইহি] । “যে কেউ দেখে তার অন্ত্দৃষ্টির জ্যোতিতে, সে দেখে আল্লাহর আলোতে; তার জ্ঞানের মূল বস্তর উৎস স্বয়ং আল্লাহ তা'আলা” [হযরত আবু সাঈদ খাররাজ রাহমাতুল্লাহি আলাইহি]। “যাকিছু তুমি কল্পনা করবে, আল্লাহ তা'আলা তার বিপরীত” [হযরত যুননুন মিশরী রাহমাতুল্লাহি আলাইহি]। “সকল প্রশংসা আল্লাহ তা'আলার, যিনি তাকে জানার জ্ঞানার্জনের কোন রাস্তা তার বান্দাদের জন্য খোলা রাখেন নি শুধুমাত্র, তাকে জানার ক্ষেত্রে তাদের অপারগতার উপলব্ধি ছাড়া” [প্রবাদ] । “দেখা দিয়ে তুমি কোথায় লুকালে?” [সুফি কবিতাংশ]। “আল্লাহর পরিচয় লাভকারী (আরিফ) এ ব্যক্তি যিনি, কথা কম বলেন এবং সর্বদা স্বীয় ফরযসমূহ আদায়ের ব্যাপার চিন্তাযুক্ত থাকেন” [হযরত ওয়াসে রাহমাতুল্লাহি আলাইহি]। “লা-ইলাহা ইন্লাল্লাহ- এর মর্মার্থ একমাত্র আল্লা তা'আলার মা'রিফাত অর্জনের মাধ্যমে উপলব্ধি করা যায়। মা'রিফাতের প্রথম স্তর অর্জিত হয়ে গেলে কালিমার প্রথম অংশ- তথা “লা-ইলাহা” আর আ"রিফের মনে উচ্চারিত হয় না- থাকে শুধু “ইল্পাল্লাহ', এরপর দ্বিতীয় স্তরে উপনীত হলে থাকে শুধু “আল্নাহু', এর পরের স্তরে থাকে শুধু “হু” তার পরের স্তরে ... ...” [বক্তা অজানা] । ৯২
— পৃষ্ঠা ৯৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।