প্রেমের পথের অমৃত বাণী তোমার অবচেতন (বাতিন) শক্তিসমৃহ। বাকী সবকিছুই তোমার সেই বাতিনের গোলাম” [হযরত ইমাম গায্যালী রাহমাতুল্লাহি আলাইহি] । “আমিতৃ' বিলুপ্ত হবে। তখন তোমার দৃষ্টিতে থাকবেন শুধু মহান আল্লাহ তা'আলা” [হযরত মুহিউদ্দীন ইবনুল আরাবী রাহমাতুল্লাহি আলাইহি]। আর তারা নিজেরা অস্তিতৃহীন। সুফির আলাদা অস্তিতু জানা যায় একমাত্র এ কারণে যে, সে বিপরীতকে একত্রীকরণ করে, কারণ তার সমস্তটাই হাক্কাত। তাই আবু সাঈদ খাররাজকে যখন প্রশ্ন করা হলো, “আপনি কিসের দ্বারা আল্লাহকে জানতে পারলেন?” তিনি জবাব দিয়েছিলেন, “এ সত্য দ্বারা যে, তিনি বিপরীতকে একক্রীকরণ করেন”, কারণ তিনি নিজেই এই দু" এর একত্রিত হওয়াকে উপলব্ধি করেছেন” [হযরত মুহিউদ্দীন ইবনুল আরাবী রাহমাতুল্লাহি আলাইহি]। “কিছুই আল্লাহকে দেখে ও মরে না, এমনকি যেরূপ কিছুই আল্লাহকে দেখে ও বাঁচে না, কারণ তার জীবন তো চিরন্তন এবং যে তাকে দেখে, তার মধ্যেই থেকে যায় এবং তাকে চিরন্তন করা হয়” [হযরত আবু নু'আইয়াম ইসফাহানী রাহমাতুল্লাহি আলাইহি]। বায়িজিদ বিস্তামী রাহমাতুল্লাহি আলাইহিকে যখন প্রশ্ন করা হলো, আপনার বয়স কতো? তিনি জবাব দিলেন, “চার বৎসর!” । তিনি জবাব দিলেন, “এই দুনিয়া দীর্ঘ সত্তর বংসর আমাকে প্রভু থেকে পর্দার আড়ালে রেখেছে, এই মাত্র গত চার বৎসর যাবৎ আমি তার দীদার লাভ করছি: পর্দার আড়ালে থাকাবস্থায় কেউ জীবন্ত থাকে না” [হযরত বায়িজিদ বিস্তামী রাহমাতুল্লাহি আলাইহি]। ৯১
— পৃষ্ঠা ৯২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।