প্রেমের পথের অমৃত বাণী “মানুষ আমার গুপ্তভাগ্তার আর আমি তার গোপন ধন। আত্মিক নির্ধাসের অভ্যন্তরীণ জ্ঞান আমার গোপন রহস্যের গোপন রহস্য। একমাত্র আমিই আমার উত্তম বান্দার হৃদয়ে হৃদয়ে তা রেখে দিই, এবং তার অবস্থা একমাত্র আমি ছাড়া আর কেউ জানে না” [আল-হাদীস] । “সুউচ্চ আকাশমগ্ডল ও পৃথিবীতে যা কিছু বিদ্যমান, তার ক্ষমতার তুলনায় এদের সমষ্টি একটি অণু থেকে ক্ষুদ্র । আর যাবতীয় জ্ঞান মহাপ্রভুর অস্তিত্বে একটি অণু পরিমাণও অর্জন করতে অপারগ” [বক্তা অজানা] । “যে নিজেকে চিনতে পেরেছে সে তার প্রভুকে চিনতে পেরেছে” [আল- হাদীস]। সুতরাং আমরা, স্বেচ্ছায় নিজেদের মধ্যে জলঘূর্ণির মতো ঘুরপাক খেতে পছন্দ করেছি” [বক্তা অজানা] । “নিজের থেকেও আরো নিকটবর্তী কিছু নেই; তুমি যদি নিজেকে জানতে না নিজেকে জানি!” কিন্তু তুমি ভুলের মাঝে আছো! ... যা তুমি তোমার সম্পর্কে জানো তা-তো বাহ্যিক দৈহিক বাস্তবতা মাত্র। বাতিন সম্পর্কে যাকিছু তুমি জানো তাহলো- ক্ষুধা পেলে খাবার খাও, রাগ ওঠলে ঝগড়া করো এবং যৌনক্ষুধা মেটাতে সঙ্গমে লিপ্ত হও। এসব কার্যে তুমি ও যাবতীয় প্রাণীজগতের মধ্যে কোন পার্থক্য নেই। তুমি নিজের মধ্যে হাক্কাতের সন্ধানী হতে হবে ... তুমি কে? কোথায় থেকে তোমার আগমন এবং কোথায় তোমার শেষ যাত্রা? এ পৃথিবীতে তোমার কাজ কি? তোমাকে কেনো সৃষ্টি করা হয়েছে? সত্যিকার শান্তি কোথায় নিহিত? তুমি যদি নিজেকে জানার ইচ্ছা পোষণ করো, তোমার জানা থাকা দরকার যে, তোমাকে দু'টি বন্তর সমন্বয়ে সৃষ্টি করা হয়েছে। প্রথমটি হলো তোমার দেহপিঞ্জর বা দৃশ্যত বাহ্যিকতা (জাহির) যা তুমি নিজের চোখে দেখতে পাও। অপরটি হলো ৯০
— পৃষ্ঠা ৯১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।