প্রেমের পথের অমৃত বাণী “যে গোলাম একবার তার মনিবকে চিনে ফেলেছে, তার জন্য সেই মনিবের বিরোধিতা করা সত্যিই এক অত্যাশ্চর্য ব্যাপার হবে!” [হযরত আবু বকর শিবলী রাহমাতুল্লাহি আলাইহি] । “অন্তর্দৃষ্টি হলো হৃদয়ে দীপ্তিমান আলোকরশ্মি, যার দ্বারা সালিক রহস্য নিয়ে গোপন থেকে গোপনীয় স্তরে স্থানান্তরিত হন। সুতরাং এভাবে আল্লাহ তা'আলা যা ইচ্ছা তাকে অবলোকন করান। এর ফলে সুফি সৃষ্টির সর্বাপেক্ষা অভ্যন্তরীণ অংশ সম্পর্কে কথা বলতে সক্ষম হন” [হযরত আবু বকর মুহাম্মদ ওয়াসিতী রাহমাতুল্লাহি আলাইহি]। “আল্লাহর ধনভাণ্ডারের ক্ষেত্র হচ্ছেন সুফিরা: তিনি তাদের মধ্যে রহস্যের জ্ঞান ও আশ্চর্য বস্তসমূহের তথ্যাদি জমা করে রাখেন, এবং তারা এসব ব্যাপারে “অনন্তের জিহ্বা" দ্বারা কথা বলেন ও ব্যাখ্যাদান করেন যার ব্যাপ্তি চিরন্তন” [হযরত আবু সাঈদ খাররাজ রাহমাতুল্লাহি আলাইহি]। “সুফিদের পরমানন্দ হলো অদৃশ্যের সাথে অদৃশ্যের অকস্মাৎ সাক্ষাৎ .... এসব হাক্কাত যা তারা অভ্যন্তরস্থ গোপন রহস্যের মধ্যে খুঁজে পান যা এঁশী মহাসত্য থেকে প্রবাহিত হয়- কোনো ব্যাখ্যা ছাড়াই” [বক্তা অজানা] । “প্রেমিক যখন তার মাশুকের সঙ্গে গোপনে বাক্যালাপে নিমগ্ন হতে নৈকট্যে উপনীত হয়, তখনই আল্লাহর সত্যিকার পরিচিতি বা মা*রিফাত অর্জিত হয়” [বক্তা অজানা] । “যে স্বাদ গ্রহণ করেছে, সে-ই জ্ঞাত” [সুফি প্রবাদ]। একে গোপন রহস্য দ্বারা পরিপূর্ণ করে দেন, তখন হৃদয় তা অনুভব ও ঘোষণা করে” [হযরত মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহি আলাইহি] । ৮৯
— পৃষ্ঠা ৯০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।