প্রেমের পথের অমৃত বাণী ওয়াসিলায়ই সমগ্র পশ্চিমা জগতে “ইসলামী আধ্যাত্মিকতা" পরিচিতি অর্জন করেছে। তবে আল্লাহ তা'আলা যদি হিদায়াত দান না করেন তাহলে কেউ হিদায়াতপ্রাপ্ত হয় না। ব্যক্তিগত অভিজ্ঞতার আলোকে বলছি, পশ্চিমা দেশসমূহের বিশ্ববিদ্যালয়ে “সুফিজম' [শব্দটি অমুসলিমদের আবিষ্কার- তাসাওউফচচ্চা্কে 'হফিজয়' বা “স্ৃফিবাদ' বলে সম্বোধন করা আদৌ সঠিক নয়। এটা কোন বাদ-মতবাদ নয় বরং “ইহসান' হাসিলের রাস্তা যার মাধ্যমে মানুষ আল্লাহর নৈকট্য শীল বান্দায় পরিণত হতে পারে এবং ইলমে মা'রিফাত তথা আল্লাহ-পরিচিতি অর্নের মাধ্যমে জীবন-মরণের রহস্য তার কাছে উদঘাটন হওয়ার সম্ভাবনা উন্মোচিত হয়া এর উপর দস্তরমতো গবেষণামূলক “কোর্স' হতে দেখেছি। এরূপ একটি কোর্সে যোগদান করে দেখলাম, ছাত্রদের অধিকাংশই অ- মুসলিম খৃষ্টান, এক দু'জন হিন্দু এবং শিক্ষকসহ কয়েকজন বেপর্দা নারীও! “সুফিজম' কি তা বুঝতে ও এ থেকে লাভবান হওয়ার আশায় এরা সবাই দীর্ঘ ছ'মাসের কোর্সে টাকার বিনিময়ে যোগ দিয়েছেন। আরো জানতে পারলাম, এদের মধ্যে প্রায় সকলেই বিএ, বিএসসি, মাস্টার্স ইত্যাদি পর্যায়ের সুশিক্ষিত ব্ক্তি। এদের একজন গণিতে এমএসসি পর্যন্ত ডিগ্রীধারী ছিলেন। আমি অবশ্য এক পর্যায়ে বলেছি, সত্যিকার অর্থে সুফি বা তাসাওউফের রাস্তায় চলার পূর্বশর্ত হলো খাঁটি মুসলমান হওয়া। কথাটি তাদের নিকট তেমন বিশ্বাসযোগ্য হয়েছিল বলে মনে হয় নি- কারণ আমার কথার প্রতিক্রিয়ায় অনেকেই জ-সংকোচন করেছেন। এভাবে “অ-মুসলিমরা' সুফিতত্তের উপর “এক্সপার্ট” বনেই তাসাওউফ ও তাসাওউফপন্থীদের সম্পর্কে বিরূপ মন্তব্য করে থাকে । তাসাওউফের রাস্তায় চলার পূর্বশর্ত যে, শরীয়তের পাওবন্দ “মুসলমান' হওয়া- তা তারা বেমালুম ভুলে গেছে। আল্লাহ আমাদেরকে খাটি তাসাওউফ বুঝার ও এ পথে চলার তাওফিক দিন। যা হোক, তাসাওউফের উপর হাজার বংসর ধরে অসংখ্য কিতাব রচিত হয়েছে। প্রায় সবাই একটি ব্যাপারে একমত যে, এ রাস্তা হলো আশিকানা রাস্তা। সুফিতত্ব মূলত আশিক-মাশুকের ব্যাপার-স্যাপার। ইশকে ইলাহী হলো এর মুল চালিকাশক্তি- চলন্ত গাড়ির পেট্রোল । অন্র গ্রন্থে প্রখ্যাত সুফিদের ভাষায় এই “ইশকের রাস্তার' বর্ণনাই লিপিবদ্ধ উদ্দেশ্য । লেখকের নাম দিয়েছি ৮
— পৃষ্ঠা ৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।