প্রেমের পথের অমৃত বাণী এবং চিৎকার দিয়ে বলছে, “কী সুলভমূল্য! এসো ক্রয় করে নিই!'” [হযরত মাওলানা জালালুদ্দীন রুমী রাহমাতুল্লাহি আলাইহি] । “প্রেমিকরা সত্য প্রেমের উচ্চতর স্তরে উপনীত হয় না যতক্ষণ না একজন অপর জনকে বলবে, “ওহে! তুমি তো আমি!”” [বক্তা অজানা] “প্রেমের অর্থ হলো, পর্দাসমূহ ছিড়ে ফেলা এবং গোপন রসহ্য উদ্ঘাটন” [হযরত আবুল হাসান নূরী রাহমাতুল্লাহি আলাইহি]। “প্রেমের শেষ হলো, উলঙ্গ হওয়া । ভ্রমণের শুরুতেই যদি প্রেম থাকে তাহলে প্রেমিকের পুষ্টিকর খাদ্য প্রেমাস্পদের আকার থেকে আসে । কিন্তু, প্রেম যখন তার শেষ উদ্দেশ্যে উপনীত হয়, তখন তা সকল আকার পেছনে ফেলে আসে। এর পূর্বমুহূর্তে, প্রেমাস্পদের “আকার' তার উৎকর্ষসহ আত্মপ্রকাশ করে এবং তা প্রেমিক ও প্রেমের মধ্যে অন্তরায় হয়ে দীড়ায়। সুতরাং প্রেমিককে এই পর্দা সরানোর আপ্রাণ চেষ্টা চলিয়ে যেতে হবে” [হযরত আহমদ গায্যালী রাহমাতুন্নাহি আলাইহি]। হযরত ফুযাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহিকে প্রশ্ন করা হলো: “ইশকে ইলাহীর পূর্ণতা লাভ মানুষ কখন করে?” তিনি জবাব দিলেন: “যখন দেওয়া না দেওয়া তার নিকট সমান সমান মনে হয়” [হযরত ফুযাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহি আলাইহি] । “বেহেশতে ইবাদাতও নেই ইশকও নেই” [হযরত ফরিদুদ্দীন মাসউদ গঞ্জেশকর রাহমাতুল্লাহি আলাইহি]। “প্রেমের শুরু সন্ধান থেকে আর এর শেষ বিশ্রাম” [বক্তা অজানা] । “ইশক হতে হবে সম্পূর্ণরূপে স্বার্থহীন- এমনকি মিলনাকাজক্ষা থেকেও মুক্ত! কারণ ইশকের মাধ্যম তো মাশুকই- তার সাথে মিলনের আকাঙ্কা নিয়ে ব্যস্ত থাকা স্বার্থপরতা! তিনি যেথায়ই নিন, যে অবস্থায়ই রাখুন- রাজি! রাজি! রাজি!” [গভীরভাবে প্রেমোন্মাদ এক সুফির উক্তি]। ৮৬
— পৃষ্ঠা ৮৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।