Premer Pather Bani প্রেমের পথের অমৃত বাণী
/ ১৩৯
📝 লেখা 📖 পিডিএফ

প্রেমের পথের অমৃত বাণী “বান্দা কর্তৃক আল্লাহর প্রেমে পড়ে উপাসনা করার চেয়ে আর কোন কিছুই প্রভুর নিকট এতো আনন্দদায়ক নয়” [হযরত মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহি আলাইহি । “একটি বন্তকে বুঝিয়ে বলা সম্ভব তার থেকেও কিছু সূক্ষ্ম বস্ত ছারা; প্রেম থেকে আর সূক্ষ্ম কিছুই নাই: সুতরাং কী দিয়ে প্রেমকে বুঝানো যায়?” [হযরত যুননুন মিশরী রাহমাতুল্লাহি আলাইহি]। “আমি হৃদয়ের জ্বালাতন চাই; এই জ্বালাই সবকিছু, এটা জাগতিক সাম্রাজ্য থেকেও মহামূল্যবান, কারণ এটা আল্লাহকে গোপনে ডাকতে থাকে, রাতের নিঝুম ক্ষণে” [হযরত মাওলানা জালালুদ্দীন রুমী রাহমাতুল্লাহি আলাইহি] । “প্রেমের অভ্যন্তরীণ বাস্তবতা হলো, তুমি তোমার সবকিছুই একককে প্রদান করতে থাকবে- যে পর্যন্ত না তোমার নিজের জন্য কিছুই অবশিষ্ট না থাকে” [বক্তা অজানা] “প্রেম হলো হৃদয়ে জ্বলন্ত আগুন যা সবকিছু জ্বালিয়ে ছাই করে দেয়- একমাত্র মাশুকের ইচ্ছা ছাড়া” [সুফি প্রবাদ] “প্রেমিক কখনো তার নিজের জীবনের পরোয়া করে না; সত্যিকার অর্থে প্রেম করতে হলে প্রেমিককে নিজের সম্পর্কে সম্পূর্ণরূপে ভুলে যেতে হবে, হোক সে তাপস না হয় উদ্তট। যদি তোমার আকাজক্কা তোমার আত্মার সাথে একাত্মতায় আগ্রহশীল না হয় তাহলে তাকে কুরবান করো, তাহলেই তুমি তোমার ভ্রমণের শেষ সীমায় এসে পৌঁছে যাবে। যদি আকাঙ্ষাসমূহ পথের কাটা হয়ে দীড়ায়, তাহলে সেগুলো বর্জন করো; এরপর তোমার দৃষ্টি সামনের দিকে নিবদ্ধ করে ধ্যানমগ্ন হও” [হযরত ফরিদুদ্দীন আত্তার রাহমাতুল্লাহি আলাইহি]। “আমি তোমাকে চুমো খেতে অত্যন্ত আগ্রহশীল। তবে এই চুমোর মূল্য তোমার জীবন। এখন, আমার প্রেম আমার জীবনের দিকে দৌড়ে আসছে ৮৫

— পৃষ্ঠা ৮৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।