প্রেমের পথের অমৃত বাণী “অবিমিশ্র অলঙ্কার! তুমি আমার হৃদয়কে কেড়ে নিয়ে গেছো, তুমি বলে যাওনি তোমার নাম কিংবা ঠিকানা .... আমার কাছে না আছে আমার হৃদয় না আছে তার আকাঙ্কা!” [হযরত মাওলানা আব্দুর রহমান জামী রাহমাতুল্লাহি আলাইহি] । “হায়! কে আছে আমাকে রোগমুক্ত করে দিকে পারে? আমি তো এক সমাজচ্যুত অধমে রূপান্তর হয়েছি। পরিবার ও বসতবাড়ি এগুলো কোথায়? তাদের কাছে ফিরে যাওয়ার কোন পথ অবশিষ্ট নেই এবং আমার প্রেমাস্পদের রাস্তাও বিলুপ্ত । আমার নাম, যশ সবকিছু চুর্ণবিচুর্ণ হয়েছে- যেমনটি পাথরে নিক্ষিপ্ত কাচের অবস্থা হয়; ফেটে গেছে সেই ঢোল যা একদা শুভ সং ডঙ্কা বাজাতো, এখন আমার কর্ণ শুধু শ্রবণ করে বিরহের ঢোল-বাদ্য | একজন রাজী-লক্ষ্যবস্ত। আমি আমার মাশুককে আজ্ঞানুযায়ী অনুসরণ করি, তিনি আমার আত্মার মালিক। সে যদি বলে, “শুরা পান করে মাতাল হও!” আমি তা-ই করবৌ। সে যদি আমাকে নির্দেশ দেয়, পাগল হও! আমি তা-ই হবো” [হযরত নিযামী রাহমাতুল্লাহি আলাইহি]। “প্রেমকে মানুষের কাছ থেকে শেখা নয়; এটা তো আল্লাহ তা'আলার একটি উপহার- যা আসে তীর অনুগ্রহের ফলে” [হযরত মারুফ কারথী রাহমাতুল্লাহি আলাইহি]। “প্রেম হলো অসীম-পূর্ব শুরা, নির্বাচিতরা এ সাক্ষ্যদানের রাতে [আলমে আরওয়ায় প্রভুর প্রশ্ন- আলাসতু বিরাব্বিকুম- আমি কি তোমাদের প্রভু নই? প্রশ্নের জবাব- বা-লা, অবশ্যই- এই সাক্ষ্যদান] পান করেছিল” [হযরত মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহি আলাইহি] । ৮৪
— পৃষ্ঠা ৮৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।