প্রেমের পথের অমৃত বাণী “প্রেম অতি মিষ্ট, কিন্ত এর অভ্যন্তরীণ বাস্তবতা হলো হতভম্বতা” [হযরত আবু আলী দাক্কাক রাহমাতুল্লাহি আলাইহি]। “আমি কিছুই জানি না, কিছুই বুঝি না, আমি আমার সম্পর্কে বে-খবর ৷ আমি প্রেমে পড়েছি, কিন্তু এই প্রেম কার সাথে তা আমি জানি না! আমার হৃদয় একই সময় প্রেমে পরিপূর্ণ ও প্রেমশুন্য!” [হযরত ফরিদুদ্দীন আত্তার রাহমাতুল্লাহি আলাইহি]। “তুমি শত চেষ্টা করতে পারো, কিন্তু একমাত্র প্রেমই তোমাকে তোমার মধ্য থেকে মুক্ত করবে । সুতরাং প্রেম থেকে কখনো পলায়ন করো না- এমনি জাগতিক প্রেম থেকেও, কারণ প্রেম থেকে দূরে সরে পড়ার নাম “হাক্কাত' [মহাসত্য] থেকে আলাদা হওয়া” [হযরত মাওলানা আব্দুর রহমান জামী রাহমাতুল্লাহি আলাইহি]। “আমায় ডাকো, যদিও মধ্যখানে দোযখের অগ্নি বিদ্যমান, আমার প্রেম এই অগ্নির মধ্য দিয়ে অতিক্রম সহজ করে দেবে” [হযরত আবু সাঈদ ইবনে আবুল খায়ির রাহমাতুনল্নাহি আলাইহি] । “বাদশা, দরবেশ, পকেটমার; প্রেম সবাইকে কানধরে টেনে নিয়ে যাচ্ছে আল্লাহর নিকট “গোপন রাস্তায়” আমি কখনো জানতাম না, আন্নাহও আমাদের জন্য বিরহে কাতর” [হযরত মাওলানা জালালুদ্দীন রুমী রাহমাতুল্লাহি আলাইহি]। “প্রেমিকদের জন্য আমি একটি আকাঙ্ক্ষার শাখা রোপণ করেছি । এবং আমার পূর্বে কেউ জানতো না, “আকাজক্লা কী ছিলো। আমি শাখাগুলোকে পল্পবিত করেছি, এবং ভোগাসক্ত বিরহ পাকাপুক্ত হলো । মিষ্ট ফল আমাকে প্রদান করলো তিক্ত স্বাদ। সকল আবেগ-প্রবল প্রেমিকের “আকাঙ্ক্ষা”, যদি তারা খুঁজে দেখে তাহলে বুঝবে, তা এ সূত্র থেকেই আসে” [হযরত আবুল আব্বাস ইবনে আতা রাহমাতুল্লাহি আলাইহি] । ৮৩
— পৃষ্ঠা ৮৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।