Premer Pather Bani প্রেমের পথের অমৃত বাণী
/ ১৩৯
📝 লেখা 📖 পিডিএফ

প্রেমের উপত্যকা সুফি যাযাবরকে প্রেমের শক্তি তার মন ও নফসের সীমানা পেরিয়ে নিয়ে যায় হৃদয়-রাজ্যের গভীরে । প্রেম হলো জলন্ত অগ্নিকুণ। ইশৃক আশিককে রূপান্তর করে ছাড়ে, এতে সে 'হতভম্ব' ও “আত্মহারা” এই উভয় অবস্থায় পতিত হয়। সে তখন দ্বাইরুল্লাহর কবল থেকে মুক্ত- শুধুমাত্র “আল্লাহ' তার মধ্যে বিরাজ করেন । “যে ব্যক্তি একবার আল্লাহর মুহাব্বাতের স্বাধ পেয়েছে, দুনিয়ার কোন বস্তর প্রতিই তার অনুরাগ অবশিষ্ট থাকতে পারে না” [হযরত আবু বকর সিদ্দীক রা্িআল্লাহু আনহু]। “এই উপত্যকায়, প্রেম হলো অগ্নিকুণড। যুক্তি হলো ধুয়া। যখন ইশক আত্মপ্রকাশ করে, যুক্তি বিলুপ্ত হয়। যুক্তি প্রেমের পাগলামির সঙ্গে বাস করতে পারে না; প্রেমের সঙ্গে মানবিক যুক্তির কোন সম্পর্ক নেই। তুমি যদি অভ্যন্তরীণ দৃষ্টি-ধন এর অধিকারী হও, দৃশ্যমান জগতের অণুগুলো তোমার নিকট স্পষ্ট হয়ে আত্মপ্রকাশ করবে । কিন্তু তুমি যদি বস্তর দিকে সাধারণ যুক্তির চোখে তাকাও, তাহলে তুমি কখনো বুঝতে পারবে না প্রেমের গুরুতৃ কতটুকু । একমাত্র এ ব্যক্তি তা বুঝতে পারে যাকে “পরীক্ষা' করা হয়েছে এবং সে যুক্তি থেকে মুক্ত। যে কেউ এই ভ্রমণকে বুঝতে পেরেছে তার থাকা উচিত হাজার হৃদয়- সুতরাং সে প্রতি মুহূর্তে একটি করে কুরবানী করতে সক্ষম হয়” [হযরত ফরিদুদ্দীন আত্তার রাহমাতুল্লাহি আলাইহি] । “প্রতি মুহূর্তে এই প্রেম আরো বেশী অসীম, প্রত্যেক সময় মানুষ এর মধ্যে আরো বেশী হতভম্ব” [হযরত ফরিদুদ্দীন আত্তার রাহমাতুল্লাহি আলাইহি] । “একমাত্র হদয় অবগত, প্রেম নামক বস্ত কিসের তৈরী, যুক্তির নেত্রের কোন ক্ষমতা নেই একে ধরার” [বক্তী অজানা] ৮২

— পৃষ্ঠা ৮৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।