Premer Pather Bani প্রেমের পথের অমৃত বাণী
/ ১৩৯
📝 লেখা 📖 পিডিএফ

প্রেমের পথের অমৃত বাণী হওয়ার পর তারা এবং মাশুকের মাঝে আর ভিন্নতা থাকে না” [হাদীসে কুদসী]। “আশিক ও মাশুকের সন্তী একই” [হযরত শাহ নিয়ামতুল্লাহ ওলি রাহমাতুল্লাহি আলাইহি]। “আশিক ও মাশুকের মাঝখানে কোনো পর্দা হওয়া চাই না। তুমি নিজেই তোমার পর্দা, হে হাফিজ! রাস্তা থেকে সরে পড়ো!” [হযরত মাওলানা শামসুদ্দীন হাফিজ সিরাজী রাহমাতুল্লাহি আলাইহি] । “আল্লাহর জন্য বান্দার প্রেম এমন একটি অবস্থা যা ভাষায় প্রকাশ করা মুশকিল । এই স্তরে উপনীত বান্দা সর্বদা আল্লাহর প্রশংসায় পঞ্চমুখ, তারই সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে। মুহূর্তের জন্য তার থেকে দূরে থাকতে সে অধৈর্য। ক্ষণকালের জন্য আলাদা হলেই সে অনুভব করে ভীষণ বিরহ এবং সে হৃদয়ে নৈকট্যের স্বাদ পায় তার অবিরাম স্মরণের মধ্যে । আল্লাহর জন্য বান্দার প্রেম থেকে মানবিক স্বাভাবিক আকর্ষণ বা আনন্দবোধ পাওয়া যায় তা কিন্তু নয়। রং “প্রেমিক তার প্রেমাস্পদের মাঝে ফানা হয়ে গেছে' বলা “আনন্দবোধ কিংবা আকর্ষণ' বলার চেয়ে উত্তম” [হযরত আবুল হাসান কুশায়িরী রাহমাতুল্লাহি আলাইহি]। “প্রেমিকের জন্য এটাই যথেষ্ট যে, সে এক-কে এককে রূপান্তর করবে” [হযরত মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহি আলাইহি]। “আমি সাপ যেভাবে তার পুরাতন চামড়া থেকে বের হয়ে আসে ঠিক সেভাবে “বায়িজিদ' থেকে বেরিয়ে এসেছি। এরপর দৃষ্টিপাত করলাম। দেখলাম প্রেমিক, প্রেমাস্পদ এবং স্বয়ং প্রেমও “একক"। এই ফানার স্তরে সবই এক” [হযরত বায়িজিদ বিস্তামী রাহমাতুন্মাহি আলাইহি] ।

— পৃষ্ঠা ৮১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।