প্রেমের পথের অমৃত বাণী করেন, যিনি প্রেমাস্পদ, তিনি “.. তিনিই সর্বদা কোন না কোন কাজে রত আছেন” [৫৫:২৯]। সুতরাং প্রেমিকের মধ্যে সার্বক্ষণিক প্রেমাস্পদের কার্ষের তারতম্য বরাবর রদবদল ঘটে .... প্রেমের মধ্যে বিদ্যমান অগণিত বৈচিত্রময় এবং পারস্পরিক বিপরীতমুখী বৈশিষ্ট্য । সুতরাং কোন কিছুই এসব বৈশিষ্ট্যাবলীকে গ্রহণ করতে সক্ষম নয় একমাত্র এসব বস্তু ছাড়া যার মধ্যে প্রেমের সাথে ওঠানামা করার ক্ষমতা বিদ্যমান । এটা একমাত্র হৃদয়ের জন্যই খাস” [হযরত মুহিউদ্দীন ইবনুল আরাবী রাহমাতুল্নাহি আলাইহি]। হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহিকে প্রশ্ন করা হলো, “যখন প্রেমিক তার প্রেমাস্পদের সঙ্গে মিলিত হয় তখন সে কোন্ কারণে কাদতে থাকে?” এটি এবং তার আরো কারণ হলো আশিকের মধ্যে মাশুকের জন্য সার্বক্ষণিক বিরহ থেকে সৃষ্ট বিরাট আধ্যাত্মিক সিদ্ধিলাভের অনুভূতি । আমি দুই ভ্রাতার কাহিনী শোনেছি, যারা দীর্ঘদিন আলাদাভাবে দূরে থাকার পর একে অন্যকে জড়িয়ে ধরেছিল। এর একজন চিৎকার করে বললো, “আহ! কী বিরহ!” অপরজন প্রতিক্রিয়ায় বললো, “আহ! কী পরমানন্দ!”” [হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি । “প্রকৃত প্রেম মাশুকের কঠোর ব্যবহার দ্বারা কমে যায় না, না তা তার অনুগ্হ থেকে তা বেড়ে যায়- বরং প্রেম সর্বাবস্থায়ই সমান থাকে” [সুফি প্রবাদ] । “অবশ্যই মহান প্রভুর নিকট একটি শুরা আছে যা তিনি তার বন্ধুদেরকে দান করেন। এই শুরা পান করে তারা সম্পূর্ণরূপে আত্মভুলা হয়ে পড়েন এবং এই আত্মভুলা হওয়ার পর তারা উল্লসিত হোন, আর উল্লাসিত হওয়ার পর তারা সন্দেহমুক্ত হোন, সন্দেহমুক্ত হওয়ার পর তারা সম্পূর্ণরূপে গলে যান, গলে যাওয়ার পর তারা পবিত্র হয়ে যান এবং পবিত্রতা অর্জনের পর পৌঁছে যান, পৌঁছে যাওয়ার পর তারা মাশুকের সাথে একাকার হয়ে যান, একাকার ৭৯
— পৃষ্ঠা ৮০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।