প্রেমের পথের অমৃত বাণী হই, “তিনি তো আসলে আমাদের শাহরগ থেকেও নিকটে'। সুতরাং আধ্যাত্মিক জগতের এসব রহস্যময় ক্ষণগুলোকে সুফিরা এ পথের পথিকদের জন্য উপদেশ হিসাবে রেখে গেছেন অতি সরল, রসপূর্ণ এবং রহস্যাবৃত ভাষায় লিপিবদ্ধ করে । এই ভ্রমণ হলো একটি রহস্যাবৃত আধ্যাত্মিক জগতের বিচরণ-স্পৃহা । এ রাস্তার মধ্যে পড়ে আছে অসংখ্য বস্তু যাদের কোনটা সরল, কোনটা দুর্বোধ্য আবার কোন কোনটা সম্পূর্ণ রস-রহস্যে পরিপূর্ণ । তবে পুরো এই ভ্রমণ হলো মাশুকের মিলনাকাজ্ক্ষায় বিরহের অনলে বিদঞ্ধ আত্মার চিৎকার ও হা-হতাশ। প্রাথমিক যুগের সুফিরা অত্যন্ত সাধারণ ভাষায় তাসাওউফের মর্মবাণী মানুষকে শোনাতেন। শ্রোতারা তাদের কথায় আকৃষ্ট হতো এবং তাসাওউফচর্চায় নিজেদেরকে আত্মনিয়োগ করে দুনিয়া-আখিরাতে লাভবান হতেন। অবশ্য পরবর্তীতে সুফিতত্তের উপর উচ্চতর গবেষণা শুরু হয়। সুশিক্ষিত ইসলামী মহাত্মন চিন্তাবিদ যেমন ইমাম গাষ্যালী রাহমাতুল্লাহি মাওলানা জালালুদ্দীন রুমী রাহমাতুল্লাহি আলাইহি প্রমুখ এই বিষয়ের উপর বিরাট বিরাট গ্রন্থ রচনা করে গেছেন। ইমাম গায্যালী রাহমাতুল্লাহি আলাইহি দেখিয়েছেন যে, তাসাওউফ শরীয়তেরই একটি অভ্যন্তরস্থ গুরুতুপূর্ণ বিষয় । তিনি শরীয়ত ও তাসাওউফের মধ্যে সমন্বয়-সাধন করেন । শাইখুল আকবর নামক সুফিতত্তের জন্ম দেন। তিনি দেখিয়েছেন যে, এক-প্রভু এবং একক সত্তাই হাব্িকাত। তার মৃত্যুর কিছুদিন পরই ফার্সী কৰি মাওলানা জালালুদ্দীন রুমী রাহমাতুল্লাহি আলাইহি শীমসে তিবরিষি রাহমাতুল্লাহি আলাইহি থেকে আধ্যাত্মিক জগতের গুপ্ত ধনভাগ্ডারের সন্ধান পেয়ে কলম ধরেন। তিনি রচনা করে গেছেন জগতের সর্বাপেক্ষা বৃহৎ এবং প্রসিদ্ধ সুফি সাহিত্যের কীর্তি “মসনবী শরীফ' | হযরত জালালালুদ্দীন রুমী রাহমাতুল্লাহি আলাইহির মসনবী শুধু মুসলিম অঞ্চলে পৌঁছে যায়। এখনও এই মহাগ্রন্থ অসংখ্য বনি আদম পাঠ করে আধ্যাত্মিক জগতের সুপেয় সুধার সন্ধান পেয়ে যাচ্ছেন। এই মসনবী শরীফের ৭
— পৃষ্ঠা ৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।