Premer Pather Bani প্রেমের পথের অমৃত বাণী
/ ১৩৯
📝 লেখা 📖 পিডিএফ

প্রেমের পথের অমৃত বাণী “আন্নাহপ্রেম মূলত উল্লাসে সৃষ্ট হৃদয়ে আলোর বাস্তবতা- কারণ হৃদয় তার মাশুকের নৈকট্য লাভ করেছে। এককত্রে মধ্যে প্রেম মহাবিজয়ে উদিত হয় এবং প্রেমিকের হৃদয় তার মাশুকের সঙ্গে সম্পৃক্ততা ছাড়া আর কিছু চায় না। এককতৃ্‌ ও মাশুকের সঙ্গে গোপন মিলন যখন প্রেমিকের হৃদয়ে বাসা বেধে নেয়, তখন এই মিলনের মহানন্দ মনের সকল চিন্তা-চেতনাকে ঢেকে ফেলে । সুতরাং এরূপ প্রেমিকের নিকট জাগতিক সবকিছুই আকর্ষণহীন হয়ে পড়ে” [হযরত হারিস ইবনে আসআদ মুহাসিবী রাহমাতুল্লাহি আলাইহি] । “অবশ্যই আমার বান্দাদের মধ্যে এমন কিছু বান্দা আছে যারা আমাকে ভালোবাসে, এবং আমি তাদেরকে ভালোবাসি; তারা আমার বিরহে কাতর, আমিও তাদের মিলনাকাজ্ষা করি; তারা আমার দিকে দৃষ্টিপাত করে, এবং ছায়াকে এমন আগ্রহভরে সংরক্ষণ করে যেভাবে রাখাল তার মেষপালকে সংরক্ষণ করে। তারা সূর্যাস্তের জন্য এতোই উদ্গ্রীব, যেভাবে সন্ধ্যা নামার সাথে সাথে পাখিরা তাদের নীড়ে চলে যেতে ব্যকুল হয়ে ওঠে । আর যখন রাত এসে পড়ে, ছায়াগুলো মিশে যায়, শয্যগুলো বিছানো হয় এবং প্রত্যেক প্রেমিক তার প্রেমিকার সঙ্গে একান্ত সংগোপনে অবস্থান করে, তখন আমার প্রেমিকরা দীড়িয়ে যায়। তারা সিজদাবনত হয়ে আমাকে আমার শেখানো বাক্য দ্বারা ডাকতে থাকে । তারা আমার গুণগান করে আমারই অনুগ্রহের ফলে, অর্ধ-ক্রন্দনরত এবং অর্ধ-বিস্মিত, অর্ধ-অভিযোগরত | কোনো সময় আমার আনুগত্যের মাঝে ডুবে যায়। আমি দেখি তারা আমার সন্তষ্টিকল্লে কতো ভীষণ যন্ত্রণা সহ্য করে, এবং আমি শ্রবণ করি যা তারা আমার ভালোবাসার অভিযোগ করে” [হযরত ইমাম গায্যালী রাহমাতুল্লাহি আলাইহি] । “প্রেমের পান-পাত্র হলো প্রেমিকের হৃদয়, সেটা তার যুক্তি কিংবা দৃষ্টিক্ষমতা নয়। কারণ, হৃদয় তো অবস্থা থেকে অবস্থায় ওঠানামা করে- যেমনটি মহাপ্রভু ৭৮

— পৃষ্ঠা ৭৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।