Premer Pather Bani প্রেমের পথের অমৃত বাণী
/ ১৩৯
📝 লেখা 📖 পিডিএফ

প্রেমের পথের অমৃত বাণী জ্বালানি কাষ্ঠ পর্যন্ত। তিনি তাকে এতোই ভালোবাসলেন যে, ইউসুফের নাম তিনি বিভিন্ন শব্দ ও বাক্য দ্বারা ঢেকে দিলেন- এসবের অভ্যন্তরীণ অর্থ শুধু তারই জানা ছিলো। এর অর্থ ছিলো, “আমার ভালোবাসা আমাকে চায়'। কিংবা যখন বলেছিলেন, “এ দেখো আকাশে চাদ উঠেছে", অথবা “গুল্ম বৃক্ষে নতুন পল্লবী গজে ওঠেছে"; “শাখাগুলো কীপছে", “ধনিয়ার বিচিগুলোয় আগুন ধরেছে", “বাগানের পুস্পগুলো ফুটে যাচ্ছে', “বাদশাহর মনের গতি আজ প্রেমময়", “এটা কি সৌভাগ্য নয়!, “ঘরের আসবাবপত্র থেকে ধূলো মুছে দিতে হবে”, “এসব শি অত্যন্ত রুচিশীল", “পানি তোলার পাত্র এখানে", “এইতো! নতুন দিনের আলো সন্নিকটে", “রুটির মধ্যে আরো লবণ দরকার", “আকাশের মেঘমালা বাতাসের বিপরীত দিকে চলছে বলে মনে হয়", “আমার মাথা উড়ে যাচ্ছে', কিংবা “আমার মাথাব্যথার অবসান হয়েছে" ইত্যাদি যা কিছুই তিনি বলেন না কেন, সবই তার নিকট ইউসুফের ছোয়া থেকে নির্গত। যখন ক্ষুধার্ত, তা তারই জন্য । আর তৃষ্তা যখন হৃদয়কে করে শুক্ক- “ইউসুফ' নাম হলো শরবত। ঠাণ্ডার সময় তিনি তার জন্য “উষ্ণ বন্ত্রঁ । কেউ যদি এমন প্রেমে পড়ে যায়, তাহলে এসব বস্ত বন্ধু তাকে দান করেন। যাদের অন্তরে প্রেমের শিহরণ বিদ্যমান তারা এঁশী 'নামসমূহ' সর্বদা জপতে থাকেন। কিন্তু তা-তেও হয় না। আল্লাহর নাম লয়ে ঈসা (আ:) অসংখ্য মু'জিযা প্রকাশ করলেন, একইভাবে “ইউসুফ' নাম লয়ে জুলায়খা অনুরূপ অনুভূতি লাভ করলেন” [মাওলানা জালালুদ্দীন রুমী রাহমাতুল্াহি আলাইহি] । “নিজেকে যদি তিনি আত্মপ্রকাশ না করে তোমা থেকে গোপনে থাকেন, তাহলে মনে রেখো তোমার কথা তিনি শ্রবণ করার জন্য এমনটি করছেন” [হযরত মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহি আলাইহি] । “আমার পৃথিবী কিংবা আমার আকাশ আমাকে জায়গা দিতে অপারগ, কিন্তু আমার একান্ত অনুগত বান্দার হৃদয়ে আমার স্থান আছে” [হাদীসে কুদসী] । ৭৭

— পৃষ্ঠা ৭৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।