প্রেমের পথের অমৃত বাণী হাক্কাতরূপে' প্রতিবিম্ব হয়। যখন কেউ আল্লাহর অসীম মাহাত্ম্য ও শক্তি তারই জগতে অবলোকন করে তখন সকল জ্যোতি একীভূত হয়ে একক জ্যোতিতে পরিণত হয়। এই মহাজ্যোতিতে বক্ষদেশ আলোকোজ্জ্বল হয়ে ওঠে । সে তো এ ব্যক্তির মতো যে তার নিজের প্রতিচ্ছবি আয়নায় দেখতে পায়। শুধু তাই নয় একই সময় নিজের প্রতিচ্ছবির পেছনে ও সামনের সবকিছুও সে দেখতে পায়। যখন সূর্যের অংশুজাল এসে আয়নার মধ্যে পতিত হয় তখন সমগ্র ঘর আলোকোজ্জ্বল হয়ে ওঠে- কারণ দু'টি আলোকরশ্মির মিলন ঘটে- একটি সূর্যের আর অপরটি আরশির। একইভাবে হৃদয়টি যখন পালিশ হয়ে যায় তখন স্বচ্ছ এই হৃদয়ে অবস্থান করে দু'টি রশ্- একটি আসে এশী মহিমান্বিত মহাজগৎ থেকে আর অপরটি পালিশ হৃদয় থেকে । এশী মাহাত্ম্য এই পালিশ হৃদয়ে এসে অবস্থান গ্রহণ করে” [হযরত মুহাম্মদ আলী হাকিম তিরমিযি রাহমাতুল্লাহি আলাইহি] । এবং তারা তোমার জ্যোতিকে অর্জন করে না। হে জ্যোতির জ্যোতি! তোমার আলো আলমে আরওয়াহ এবং পৃথিবীর সকলকে আলোকিত করেছে। হে জ্যোতির জ্যোতি! তোমার জ্যোতিকে সকল জ্যোতি প্রশংসা করে” [হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দু'আ]। ৭৩
— পৃষ্ঠা ৭৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।