প্রেমের পথের অমৃত বাণী “তার জন্য দুঃখ একটি গুপ্তধন আমার হৃদয়ে । আমার হৃদয় “নূরুল আ'লা নূর", একজন সুন্দরী মরিয়ম যার গর্ভে ঈসা” [মাওলানা জালালুদ্দীন রুমী রাহমাতুল্লাহি আলাইহি] । তখন মানবের আত্মা এশী জ্যোতির সঙ্গে মিলিত হয়” [হযরত আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহি আলাইহি] । “হৃদয় হলো বাদশা আর হাত-পা ইত্যাদি তার প্রজা; হৃদয়ের নির্দেশ ও ইচ্ছা তা'আলা থেকে । হৃদয়কে নিয়ন্ত্রণের ক্ষমতাধর হিসাবে তিনি কাউকে প্রতিনিধি করেন না- তিনি নিজেই এর নির্দেশক। এবং কেউ দেখতে পায় না হৃদয়ে কি আছে। যা তিনি ইচ্ছা করেন তা-ই তিনি হৃদয়ে পতিত করেন কিংবা হৃদয় থেকে তুলে নেন। হৃদয় হলো সূত্র ও আল্লাহর একত্রে বাসস্থান এবং তা আল্লাহর পর্যবেক্ষণের বস্তু । আল্লাহ তা'আলা হৃদয়কে পর্যবেক্ষণ করেন- কারণ এটাই হলো তার সর্বাপেক্ষা মূল্যবান গুপ্তধন ও অলঙ্কারের পাত্র যা হলো, তার মা'রিফাত বা রাহমাতুল্লাহি আলাইহি] । “প্রিয় বন্ধু! তোমার হৃদয় একটি আরশি । তোমাকে তা ঘষে-মুছে পরিষ্কার করতেই হবে। কারণ এতে ধুলোবালির পড়ে অস্পষ্টতার পর্দা পড়ে গেছে। এটা চায় তার মধ্যে এশী গুপ্তধনের জ্যোতি প্রতিফলিত হোক । যখন আল্লাহ তা'আলা যিনি “নভোমণ্ডল ও ভূমগ্ডলের জ্যোতি', তার কাছ থেকে আগত আলো এসে তোমার হৃদয়ের মধ্যে পৌছে তা জ্যোতির্ময় করে তুলবে, তখন তোমার হৃদয়ের প্রদীপ জ্বলে ওঠবে। হৃদয়ের প্রদীপ “একটি কাচপাত্রে স্থাপিত, কীচপাব্রটি উজ্জ্বল নক্ষত্র সদৃশ্য ...'। তখন এই হৃদয়ের অভ্যন্তরে জ্যোতির্ময় এঁশীজ্ঞান পতিত হয়। এই জ্যোতির্ময় এশীজ্ঞানের উৎস উধবজগতে সুরক্ষিত ফলক, “যা পূর্বমুখী নয় এবং পশ্চিমমুখীও নয়” এটা ৭১
— পৃষ্ঠা ৭২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।