প্রেমের পথের অমৃত বাণী তিনি হৃদয়ে নেত্র প্রদান করে যাতে সে দেখতে পায়। এরপর আল্লাহ তা'আলা একটি রূপকার্থে এর স্বরূপ বর্ণনা করে বলেন, “এটা একটি কুলুঙ্গির মতো যাতে আছে একটি প্রদীপ” । এশী আলোর প্রদীপ হলো এসব ব্যক্তির হৃদয় যারা আল্লাহর একতে বিশ্বাস করে।” [হযরত মুহাম্মদ আলী হাকিম তিরমিযী রাহমাতুল্লাহি আলাইহি] । “কিছু জ্যোতি আছে যা আরোহণ ও অবরোহণ করে । আরোহণকারী আলো জ্যোতি । নফসে আম্মারা হলো হৃদয় ও আরশের মধ্যকার পর্দা । এই পর্দা যখন ফেটে যায় তখন হৃদয়ের মধ্যে একটি দ্বার উন্মুক্ত হয়৷ যেভাবে চুম্বকের মধ্যে আকর্ষণ জন্মে ঠিক সেভাবে হৃদয়ের আলো আলোর দিকে আরোহণ করে, আর আরশের আলো হৃদয়ের আলোর দিকে অবরোহণ করে, এবং এটাই হলো “নুরুন আ'লা নূর- জ্যোতির উপর জ্যোতি" । জন্য হাহাকার করে । সুতরাং তারা মিলিত হতে ছুটে আসে .... প্রত্যেকবার যখন হৃদয়ের একটি জ্যোতি আপনার মধ্য থেকে আরোহণ করে, একই সময় একটি জ্যোতি আরশে আজীম থেকে আপনার দিকে অবরোহণ করে । আর প্রত্যেকবার যখন একটি অগ্নিশিখা আপনার নিকট থেকে আরোহণ করে, একটি অনুরূপ অগ্নিশিখা আপনার দিকে অবরোহণ করে ... যদি এদের এনার্জি বা শক্তি সমান হয় তাহলে তারা অর্ধপথে মিলিত হয় ... কিন্ত যখন আপনার মধ্যে জ্যোতি বেড়ে ওঠে, তাহলে তা আরশে আজীমের অনুরূপ জ্যোতির মতো 'পুরো' হয়ে যায়: সুতরাং এঁশী জগতের জ্যোতি তোমার মিলনাকাজ্কায় ব্যকুল হয়ে ওঠে এবং তার আকর্ষণ তোমার জ্যোতির প্রতি নিবদ্ধ হয়, এবং এটা তোমার দিকে অবরোহণ করে । এটাই হচ্ছে আধ্যাত্মিক ভ্রমণের গোপন রহস্য ....” [হযরত নিযামুদ্দীন কুবরা রাহমাতুল্লাহি আলাইহি] । ৭০
— পৃষ্ঠা ৭১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।