Premer Pather Bani প্রেমের পথের অমৃত বাণী
/ ১৩৯
📝 লেখা 📖 পিডিএফ

দিয়েছেন। এর মধ্যে সর্বাপেক্ষা প্রসিদ্ধ যে আয়াতটির উপর অনেকে অনেক ব্যাখ্যা দিয়েছেন তাহলো “আয়াতুন নূর [২৪ : ৩৫]। সুফিরা এই পবিত্র আয়াতের আভ্যন্তরীণ অর্থকে মানুষের হৃদয়ের সঙ্গে সম্পৃক্ত করেছেন। কারণ, তারা বলেন এই হৃদয়ের মধ্যেই আল্লাহর নূরের বাসস্থান। এই নূরের মাধ্যমে সুফিরা আধ্যাত্মিক ভ্রমণের রাস্তা খোজে পান- এটাই হলো ভ্রমণের পথনির্দেশক। “আল্লাহ নভোমগ্ুল ও ভূমণ্ডলের জ্যোতি, তার জ্যোতির উদাহরণ যেন একটি কুলি, যাতে আছে একটি প্রদীপ, প্রদীপটি একটি কীচপাত্রে স্থাপিত, কীচপাত্রটি উজ্জ্বল নক্ষত্র সদৃশ্য। তাতে পুতঃপবিত্র যায়তুন বৃক্ষের তৈল প্রজুলিত হয়, যা পূর্বমুখী নয় এবং পশ্চিমমুখীও নয়। অগ্নি স্পর্শ না করলেও তার তৈল যেন আলোকিত হওয়ার নিকটবর্তী । জ্যোতির উপর জ্যোতি । আল্লাহ যাকে ইচ্ছা পথ দেখান তার জ্যোতির দিকে । আল্লাহ মানুষের জন্য ৃষ্টাত্তসমূহ বর্ণনা করেন এবং আল্লাহ সব বিষয়ে জ্ঞাত।” [আয়াতুন নূর, সূরা নূর, আয়াত নং ৩৫] একদা এক বালক প্রদীপ হাতে রাস্তায় চলে যাচ্ছিলো- হযরত হাসান বসরী তাকে জিজ্ঞেস করলেন, “হে বালক! এ আলো কোথা থেকে আনলে?” ছেলেটি তৎক্ষণাৎ ফুঁকার দিয়ে প্রদীপটি নিভিয়ে দিয়ে বললো, “আপনি বলুন, এখন এটা গেল কোথায়? এরপর বলবো কোথায় থেকে তা এনেছি!” [হযরত হাসান বসরী রাহমাতুল্লাহি আলাইহি] । “আল্লাহ মানুষের হৃদয়ের মধ্যেই তার সম্পর্কে জ্ঞান সংরক্ষিত রেখেছেন । সুতরাং হৃদয় আল্লাহর জ্যোতিতে আলোকিত হয়ে ওঠে । এই আলোর দ্বারাই ৬৯

— পৃষ্ঠা ৭০ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।