প্রেমের পথের অমৃত বাণী আমরা আগের যুগের মহাত্রন অলিদের বাণী বিষয়ভিত্তিক উপায়ে সাজিয়ে তুলে ধরেছি। আমরা আশা রাখি এ থেকে পাঠকরা উপকৃত হবেন। তবে গ্রন্থ প্রণয়নের একমাত্র উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি অর্জন। আমরা আল্লাহর দরবারে তাওফিক কামনা করছি। সুফি রাস্তার শেষ উদ্দেশ্য হলো “ফানা ফিল্লাহ'। এর অর্থ আল্নাহপ্রেমে এতো বেশী বিভোর হওয়া যে, এক পর্যায়ে এসে নিজেকে সম্পূর্ণ হারিয়ে শুধুমাত্র আল্লাহ পাকের জাত ও সিফাতের মধ্যে বিলীন হয়ে যাওয়া। এই ভ্রমণকে বলে, “একাকিত্বের মধ্যে এককের ভ্রমণ' ৷ কিন্তু সেই কাক্কিত মাকবামে পৌঁছা সহজ ব্যাপার নয়। ভ্রমণকারীকে অবশ্যই কিছু “স্তর বা স্টেশন অতিক্রম করতে হবে। এসব স্টেশন মূলত “পরীক্ষার' স্তরসমূহ। আর এসব স্তর ও এদের হালতের স্বরূপই সুফি শায়খরা কথা ও কলমের মাধ্যমে বুঝানোর চেষ্টা করে থাকেন। তাদের নিজেদের ভ্রমণবৃত্তান্ত এসব বাণীতে ফুটে উঠেছে । সুতরাং সালিকদের জন্য এগুলো মূল্যবান নসীহত । মনে রাখা দরকার তাসাওউফ প্রেমের রাস্তায় ভ্রমণের অভিজ্ঞতার নাম। এই অভিজ্ঞতার বর্ণনাই হলো সুফিদের বাণী। আমাদের রূহ তার প্রেমাস্পদ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। সে তার আসল প্রেমিকের কাছে ফিরে যেতে চায়। কিন্ত দেহরাজ্যের মধ্যে আবদ্ধ থেকে সে ছুটোছুটি করছে- ছটফট করছে। কিন্ত এই ইহলোকে থেকেই তাকে ফিরে যাওয়ার কঠিন ভ্রমণে যেতেই হবে । সে তার প্রেমাস্পদের মিলনাকাজ্ক্ষায় পাগল হয়ে গেছে। এই বিচ্ছিন্ন হওয়া ও ফিরে যাওয়ার ভ্রমণকেই বলে তাসাওউফ । আল্লাহ প্রেমিক মহাত্মন সুফিরা নিজেদের এই ভ্রমণবৃত্তান্ত আমাদের উপকারার্থে রেখে গেছেন লিখিতভাবে । প্রেমিক ও প্রেমাস্পদ তথা আশিক ও মাশুকের সম্পর্ক এবং হালত সুফি সাহিত্যে সর্বাপেক্ষা সুন্দর ও চিত্তাকর্ষকভাবে ফুটে ওঠেছে। সুফিরা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, জিকরুল্লাহর মাধ্যমে আমরা চিরন্তন জিন্দেগীর দিকে ধাবিত হই। আমাদের সম্মুখে সে চিরস্থায়ী জীবনের হাক্কাত উন্মোচন হয়। আর ক্ষণিকের জন্য হলেও প্রেমাস্পদের তাজাল্লি দ্বারা আমাদের অন্তরাত্মী আলোকিত হয়ে ওঠে । শুধু তাই নয় স্বয়ং মাশুক তার আশিকের মধ্যে নিজেকে প্রকাশও করে থাকেন। যাকে আমরা ভাবি অনেক দূরের বাসিন্দী, তাকে হঠাৎ আবিষ্কার করে নিই এবং বুঝতে সক্ষম ডঙ
— পৃষ্ঠা ৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।