Premer Pather Bani প্রেমের পথের অমৃত বাণী
/ ১৩৯
📝 লেখা 📖 পিডিএফ

প্রেমের পথের অমৃত বাণী “যদি কেউ আপনার প্রশংসা করে বলে, “কী অপূর্ব মানুষ আপনি!”, অথবা বলে, “কী খারাপ লোক আপনি!” আর প্রথম কথাটি আপনার নিকট শেষোক্ত কথাটির চেয়ে বেশী আনন্দ প্রদান করে তাহলে মনে রাখুন, আপনি এখনও খারাপ লোক'” [হযরত সুফিয়ান সওরী রাহমাতুল্লাহি আলাইহি] । “জাহাজের ধ্বংসাবশেষের যাকিছু হারিয়ে যেতে পারে না, শুধুমাত্র ওগুলোর মালিকই আপনি হতে পারেন [অন্য কথায় আপনি কোন কিছুরই মালিক নন” [হযরত ইমাম গায্যালী রাহমাতুল্লাহি আলাইহি] । “দিনের শেষে বেতন পাওয়ার আশায় আমি প্রভুর কাজ একজন দিন-মজুরের মতো করবো না” [হযরত রাবিয়া বসরী রাহমাতুল্লাহি আলাইহা]। “সকল জ্ঞানের কথা দু'টি মাত্র বাক্যে প্রকাশ করা যায়: যা তোমার জন্য হবে তা হতে দাও। যা তোমাকে করা অবশ্যকর্তব্য- তা করা তুমি নিশ্চিত করো” [বক্তা অজানা] । ঘণ্টাব্যাপী অচিন্তনীয় কাজ তাদের মধ্যে আজ্জাম দিয়ে যাচ্ছেন। যদি তারা জানতো! তাহলে তারা তার থেকে কখনো দূরে থাকতো না- এমনকি এক পলকের জন্যও না। কারণ তিনি তো কখনও তাদের থেকে দূরে সরে যান না ...” [হযরত মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহি আলাইহি]। “একদা পবিত্র হজ্জে যাওয়ার পথে মরুভূমির মধ্যে একটি বাবলা গাছের নীচে এক পথিকের সাথে আমার সাক্ষাৎ ঘটে। আমি জিজ্ঞেস করলাম, এই বৃক্ষের নীচে কোন্‌ কারণে বসে আছো? সে জবাব দিল, “আমি একটা জিনিসের সন্ধান করছি।” আমি আর কিছু না বলে তাকে সেখানে রেখেই চলতে লাগলাম । পবিত্র হজ্জ শেষে ফেরার পথে তার সাথে আমার আবার দেখা হলো। সে এখন গাছটির আরো একটু কাছে যেয়ে বসে আছে। এবারও জিজ্ঞেস করলাম, “ও হে! এখানে তুমি এখনও বসে আছো?” সে জবাব ৬৬

— পৃষ্ঠা ৬৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।