প্রেমের পথের অমৃত বাণী হৃদয় সম্পর্কে কিছুই জানি না এবং আমার হদয়ও আমার সম্পর্কে কিছুই জানে না” [হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি] । “সত্যিকার মানুষ হওয়ার জন্য চেষ্টা করো: যে প্রেমকে চিনেছে, যে বেদনাকে জেনেছে। পূর্ণ হও, বিনয়ী হও, পরিপূর্ণরূপে নীরব হও, শুরার পাত্র হও- যা এক হাত থেকে অপর হাতে চলে যায়” [হযরত আব্দুল্লাহ আনসারী রাহমাতুল্লাহি আলাইহি]। “তোমাদের কলবই শ্রেষ্ঠ কাবা, কেননা প্রত্যেকের কলবেই আল্লাহ তা'আলা বিরাজ করছেন। এই কলবকে [জিকিরের মাধ্যমে] যতো পরিষ্কার রাখবে, ততোই আল্লাহ তাআলার প্রিয়পান্র হতে পারবে । আল্লাহর নৈকট্য হাসিল হবে। আর যদি কলবের ময়লা দূর করতে ব্যর্থ হও, তবে তোমরা অন্ধকারে হাবুডুবু খাবে এবং আল্লাহ তা'আলার রহমত থেকে বঞ্চিত হবে ৷ এমতাবস্থায় তোমরা কিভাবে অন্যকে পথ দেখাবে?” [হযরত শাহজালাল ইয়ামনী রাহমাতুল্লাহি আলাইহি]। “সাধারণ শ্রেণীর লোকের নিকট একটি মৃতদেহকে জীবিত করা খুব বড়ো কাজ আর খাস লোকের নিকট কলব এবং রূুহকে সজীব করা অনন্ত জীবনের উপায়” [হযরত আহমদ ফারুকী সিরহিন্দী মুজাদ্দিদে আলফে সানী রাহমাতুল্লাহি আলাইহি] । [হযরত শিহাবুদ্দীন উমর সুহরাওয়ার্দি রাহমাতুল্লাহি আলাইহি] । “মহৎ চরিত্রের অধিকারী হওয়ার অর্থ হলো, আল্লাহর প্রতি পূর্ণ মনোনিবেশ হওয়ার পর মানুষের দ্বারা কষ্ট-যাতনায় পতিত হলেও তা তোমাকে প্রভাবিত করে না” (হযরত মনসুর হাল্লাজ রাহমাতুল্লাহি আলাইহি]। ৬৫
— পৃষ্ঠা ৬৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।