Premer Pather Bani প্রেমের পথের অমৃত বাণী
/ ১৩৯
📝 লেখা 📖 পিডিএফ

প্রেমের পথের অমৃত বাণী “কোনো সময় তিনি নিজেকে আত্মপ্রকাশ করেন এক দিকে, অন্য সময় বিপরীত দিকে - ধর্মের কাজ তো হতভম্বতা ছাড়া আর কিছু নয়!” [হযরত মাওলানা জালালুদ্দীন রুমী রাহমাতুল্লাহি আলাইহি] । “আল্লাহর একত্ববাদ যা সুফিদের দ্বারা প্রচারিত হয়, তার অর্থ হলো: অসৃষ্ট থেকে সৃষ্টকে আলাদাকরণ, কারো মাতৃভূমি থেকে চলে যাওয়া, আকর্ষণ থেকে মুক্ত হওয়া এবং যা কেউ জানে কিংবা না জানে তা দূরে ফেলে দেওয়া- সুতরাং এসবের মধ্যে শুধু থাকবে আসল বাস্তবতা” [হযরত আবু সাঈদ ইবনে আবুল খায়ির রাহমাতুন্নাহি আলাইহি] । “যখন মাযদুদ্দীন বাগদাদী স্বীয় শায়খের নিকট উপস্থিত হলেন তখন তাকে প্রথমেই স্তিজ্ঞা ও অযুখানার খিদমাতে' থাকার নির্দেশ দেওয়া হলো- সুতরাং তাকে প্রস্রাব-পায়খানা পরিষ্কার করতে হতো । মাযদুদ্দীনের মাতা একজন ধনী চিকিৎসক মহিলা ছিলেন। তিনি শায়খকে অনুরোধ জানালেন, এই অল্প বয়সের বাচ্চাকে এরূপ কাজ থেকে মুক্তি দিন। তিনি সাথে সাথে ১২ জন তুর্কী ক্রীতদাসও পাঠিয়ে দিলেন উক্ত কাজের জন্য । কিন্তু শায়খ জবাব দিলেন, “আপনি একজন চিকিৎসক- আপনার ছেলের গোল-বলাডারে যদি ইনফেকশন হয় তাহলে তাকে কি আমি ওষধের বদলে “তুকী গোলাম" দিলে কাজ হবে?” [হযরত মাওলানা আব্দুর রহমান জামী রাহমাতুল্লাহি আলাইহি]। “দুই হাজার মাকামে মহান শক্তিধর আল্লাহ তা'আলা আমাকে তার পবিত্র উপস্থিতি প্রদান করেছেন, এবং এসব প্রতিটি মাক্বামেই তিনি আমাকে একটি রাজ্য দান করার ইচ্ছা পোষণ করেছেন, কিন্তু আমি তা গ্রহণ করি নি। আন্নাহ তা'আলা আমাকে জিজ্ঞেস করলেন, “ওহে বায়িজিদ! তুমি কি চাও?” আমি জবাব দিয়েছি, “আমি চাই, না-চাইতে” [হযরত বায়িজিদ বিস্তামী রাহমাতুল্লাহি আলাইহি]। “ত্রিশ বংসর আমি আমার হৃদয়কে অবলোকন করেছি। এরপর আমার হৃদয় দশ বৎসর আমাকে অবলোকন করেছে । এখন বিশ বৎসর হলো আমি আমার ৬৪

— পৃষ্ঠা ৬৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।