প্রেমের পথের অমৃত বাণী “প্রেম করা তাদের জন্যেই খাটে যারা, বন্ধুর দেওয়া দুঃখ-কষ্টে সবর করতে পারে। বন্ধু-প্রদত্ত দুঃখ বন্ধুর জন্যই হয়ে থাকে। সুলুকের পথে বন্ধু হতে আসা বালা-মুসিবত নিয়ামত-স্বরূপ । যেদিন কারো প্রতি তা নাজিল হয় না, বুঝতে হবে সেদিন তার উপর হতে নিয়ামত তুলে নেওয়া হয়েছে” [হযরত খাজা মুঈনুদ্দীন চিশতী রাহমাতুল্লাহি আলাইহি]। হৃদয়কে স্বচ্ছ করা সুফিরা হৃদয়কে আরশির সাথে তুলনা করে থাকেন। এই আয়নাকে পালিশ করে স্বচ্ছ করতে হবে। আর একমাত্র স্বচ্ছ শাইনী একটি আরশিতে হাকীকাীতের নূর স্পষ্ট হয়ে প্রতিবিম্ব হতে পারে। কলব বা হৃদয়কে আধ্যাত্মিক সাধনা তথা রিয়াজত, মুজাহাদা ও মুশাহাদার মাধ্যমে ঘষেমেজে স্বচ্ছ করাকে সুফিরা “তাযকিয়ায়ে কলব” বলেন। “হৃদয়খানা এঁশী নূরের মাধ্যমে পালিশ হয়ে ওঠে । এতে তা একটি স্বচ্ছ আয়নার মতো হয়ে যায়। আর এরূপ আয়নায় অস্তিত্শীল সবকিছু সঠিকভাবে প্রতিবিম্ব হতে পারে । হতে পারে প্রতিবিদ্বিত “আল্লাহর অদৃশ্য জগৎ এগুলো বাস্তবে যেরূপ ঠিক সেভাবে” [হযরত মুহাম্মদ আলী হাকিম তিরমিযী রাহমাতুল্লাহি আলাইহি] । “কলব পাঁচ প্রকার: ১. মৃত, ২. রোগা, ৩. অলস, ৪. ভিন্নমুখী ও ৫. নিখুত। কাফিরদের কলব মৃত, পাপী মুসলমানের কলব রোগা, অতিভোজী ও অতিলোভী কলব অলস, মুশরিকদের (যেমন ত্রিত্ৃবাদী খৃষ্টান ও দ্বিত্ববাদী ইয়াহুদী, হিন্দু, বৌদ্ধ) কলব ভিন্নমুখী । প্রকৃত সুফি দরবেশের কলব নিখুঁত” [হযরত হাতিমে আসাম রাহমাতুল্লাহি আলাইহি] । “তোমার ভাগ্যে যা-ই থাকুক না কেনো, নিজের প্রতি ভালোবাসা ও ঘৃণা উভয় থেকে নিজেকে মুক্ত রেখো । তোমার আরশিকে পালিশ করো, হয়তো তাতে অকৃত্রিম সৌন্দর্য গুপ্ত ভাণ্ডার থেকে এসে উজ্জ্বল হয়ে পতিত হবে। আলোকিত হয়ে ওঠবে তোমার বক্ষ । এভাবেই নবীদের অন্তর আলোকিত ৬২
— পৃষ্ঠা ৬৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।