প্রেমের পথের অমৃত বাণী “যার জন্য এই পৃথিবীটা একটি জেলখানা তার জন্য তার কবর হবে শান্তির বাসস্থান” [হযরত উসমান ইবনে আফফান রাদ্বিআল্লাহু আনহু”]। “আল্লাহ পাকের সন্তুষ্টির সম্মূখে আত্মসমর্পণ খঞ্জরে যারা নিহত হয়ে যান, তারা প্রত্যেক সময় গায়েব থেকে নিত্য-নতুন প্রাণ লাভ করে থাকেন” [হযরত খাজা কুতুবউদ্দীন বখতিয়ার কাকী রাহমাতুল্লাহি আলাইহি]। “একব্যক্তি আমাকে জিজ্ঞেস করলো, “বান্দা কিভাবে আল্লাহ তা'আলা পর্যন্ত পৌঁছতে পারে? আমি বললাম, “এর একটা শুরু ও শেষ আছে। শুরু হলো পরহেজগারী বা শুদ্ধাচার আর শেষ হলো আন্নাহ তা'আলাতে রাজী থাকা- তার নিকট আত্মসমর্পণ করা এবং তার উপর নির্ভর করা” [হযরত আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহি আলাইহি] । “যে ব্যক্তি বন্ধু-প্রেমের দাবী করে এবং কষ্টের সময় ফরিয়াদ করে, সে প্রকৃত প্রেমিক নয় বরং মিথ্যাবাদী ও ভণ্ড । কেননা বন্ধুত্ গ্রহণ করার অর্থই হলো যে, বন্ধুর নিকট হতে যা কিছুই আসবে দুঃখ-কষ্ট) তা নিয়ামত হিসাবে গ্রহণ করতে হবে । মনে করতে হবে- যে কোন উপলক্ষ্যেই হোক, আল্লাহ তা'আলা আমাকে স্মরণ করছেন” [হযরত খাজা কুতুবউদ্দীন বখতিয়ার কাকী রাহমাতুল্লাহি আলাইহি]। রাবিয়া বসরী রাহমাতুল্নাহি আলাইহার মতো এতো বেশী দুঃখ-কষ্ট খুব কম সুফিই করেছেন। তিনি জীবনের উন্মেখযোগ্য অংশ একজন সাধারণ ক্রীতদাসী হিসাবে কাটিয়েছিলেন। তার রীতি ছিলো, যেদিন তার উপর দুঃখ- কষ্ট নাজিল হতো সেদিন তিনি সন্তুষ্ট থাকতেন। কিন্তু বালা-মুসিবত নাজিল না হলে সেদিন দুঃখে কাতর হয়ে বলতেন, “হায়! কী কারণে আন্নাহ তা'আলা আজ আমাকে স্মরণ করলেন না?” [হযরত রাবিয়া বসরী রাহমাতুল্লাহি আলাইহা]। ৬১
— পৃষ্ঠা ৬২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।