Premer Pather Bani প্রেমের পথের অমৃত বাণী
/ ১৩৯
📝 লেখা 📖 পিডিএফ

প্রেমের পথের অমৃত বাণী “প্রতিটি ক্ষণে তার গোলাম হিসাবে থাকার নাম হলো দাসত্ব, কারণ তিনি তো প্রতি মুহূর্তেই তোমার প্রভূ” [হযরত যুননুন মিশরী রাহমাতুল্লাহি আলাইহি]। “তুমি কি মনে করো আমি যা করছি তা আমি নিজে জানি? এবং একটি কিংবা তার অর্ধেক শ্বাসের জন্যই আমি আমার মধ্যে আছি? আমার জানার ব্যাপ্তি তো সেই কলমটির মতো, যেটুকু জানে সেকি লিখছে, কিংবা একটি বলের মতো যে ধারণা করতে পারে সে পরবর্তীতে কোথায় যাবে” [হযরত মাওলানা জালালুদ্দীন রুমী রাহমাতুল্লাহি আলাইহি]। “আমি দেখার জন্য বলি না, আমি জানার জন্য বলি না, আমি শুধু ব্যবহৃত হওয়ার জন্য বলি” [অজানা কবিতাংশ]। “নিজকে কুরবান করো, অন্যথায় বোকার মতো সুফিদের কথা নিয়ে ব্যস্ত থাকো না” [হযরত আবু সাঈদ ইবনে আবুল খায়ির রাহমাতুল্লাহি আলাইহি] । মহান তাপস হযরত ইব্রাহীম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি একদা এক মসজিদে গিয়ে আশ্রয় গ্রহণ করলেন । কিন্তু ওখানে যারা ছিলো, তার ছেড়া-ময়লাযুক্ত বস্ত্র দেখে তাকে পাগল মনে করে কান ধরে তাড়িয়ে দিল- তিনি বার বার আবদার করলেন, “শুধুমাত্র রাতটুকু কাটিয়ে আমি ভোরে চলে যাবো । দয়া করুন!” কোন কাজ হলো না, শেষ পর্যন্ত তারা তাকে দরজার নিকট এনে এমন জোরে ধাক্কা দিল যে, তিনি নিজেকে সামলাতে পারলেন না- তিনি উচু উঁচু সিঁড়ি দিয়ে ছুটে-ছিটকে পড়তে লাগলেন । তিনি বলেন, “এ সময় আমি অত্যন্ত আনন্দ উপভোগ করেছি! নফসকে বলেছি- তুই যে বাদশাহ থাকাবস্থায় অফুরন্ত আরাম আয়েশে থাকতে- এই তোর প্রতিদান! আমি আরো অনুভব করলাম একেকটি সিঁড়ি অতিক্রম কালে মা'রিফাতের একেকটি স্তর পেরিয়ে যাচ্ছি। নীচে পড়ে যাবার পর সর্বাপেক্ষা আনন্দঘন ব্যাপারটি ঘটলো- এক রসিক এসে আমার মাথায় প্রত্রাব করে দিল!” [হযরত ইব্রাহীম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি]। ৬০

— পৃষ্ঠা ৬১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।