প্রেমের পথের অমৃত বাণী “এই বিষের থেকেও মিষ্ট কোন পানীয় আমি দেখি নি, এই রোগের চেয়েও আনন্দময় কোন স্বাস্থ্য আমি পাই নি” [হযরত মাওলানা জালালুদ্দীন রুমী রাহমাতুল্লাহি আলাইহি] । “আমি পুড়েছি এবং পুড়েছি এবং পুড়েছি” [হযরত মাওলানা জালালুদ্দীন রুমী রাহমাতুল্লাহি আলাইহি]। “এ জগতে বেদনা ও আনন্দের মধ্যে আছে একই ধারা: তুমি গোলাপকে “খোলা হৃদয় কিংবা “ভাঙ্গা হৃদয়” এই উভয় ব্যাখ্যা দ্বারা বুঝতে পারো” [সুফি প্রবাদ]। “যখন তুমি “আত্মসমর্পণের' মধ্যে মৃত্যুবরণ করবে, শুধু তখনই তুমি চিরকাল বাঁচবে । তোমাকে যদি আত্মসমর্পণের মাধ্যমে মৃত্যু দেওয়া হয়, তাহলে সত্যিকার অর্থে তোমার কোনো মৃত্যু হয় নি- কারণ তুমি ইতোমধ্যে মরে গিয়েছ!” [ফার্সী কবিতাংশ]। “আমি তোমাকে আমার একমাত্র ধন প্রদান করছি, তাহলো তোমার প্রেম দ্বারা আমার হৃদয় পরিপূর্ণ করার ক্ষমতা” [সুফি প্রবাদ] । “কার্ষে পরিণত করার সময় আত্মসমর্পণ হলো পৃথিবীর সর্বাপেক্ষা কঠিন জিনিস কিন্ত তা হয়ে গেলে সবকিছু অতি সহজ হয়ে যায়” [হযরত ভাই সাহেব রাহমাতুল্লাহি আলাইহি] । “আমি চাই তার সঙ্গে মিলন, কিন্তু তিনি চান বিচ্ছেদ; সুতরাং আমার ইচ্ছাকে আমি ছেড়ে দিলাম তাই তিনি যা চান তা বাস্তবে রূপদান করলো” [হযরত ইমাম আবু হামিদ গাষ্যালী রাহমাতুল্লাহি আলাইহি] । ৫৯
— পৃষ্ঠা ৬০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।