প্রেমের পথের অমৃত বাণী “হে আল্লাহ! আমাকে আপনি যতোই শস্তি দেন না কেন, অনুগহ করে আপনার দীদার থেকে বঞ্চিত রাখার মতো সর্বাপেক্ষা বড়ো শাস্তি দিয়ে বেইজ্জত করবেন না” [হযরত আবুল হাসান সারী সাকাতী রাহমাতুল্পাহি আলাইহি]। “দুঃখ ও আনন্দ হলো আমাদের নিজস্ব গুণাবলী এবং যাকিছু তোমার গুণাবলী তা সবই সৃষ্ট। সুতরাং সৃষ্ট বন্ত অসৃষ্টের মধ্যে কিভাবে অনুপ্রবেশ করবে?” [হযরত ইবনে আতাউল্লাহ ইসকান্দারী রাহমাতুন্াহি আলাইহি] । “একজন বেদুইনকে প্রশ্ন করা হলো: তুমি কি আল্লাহর উপর বিশ্বাস রাখো? সে জবাব দিলো: “আমি কিভাবে তাকে বিশ্বাস না করি যিনি আমার প্রতি প্রেরণ করেছেন ক্ষুধা, আমাকে উলঙ্গ ও নিঃস্ব করেছেন এবং দেশ থেকে দেশান্তরে ঘুরে বেড়াতে বাধ্য করেছেন? এসব কথা বলতে বলতে সে প্রেমোন্ত্ত হয়ে পড়লো” [হযরত আবু সাঈদ ইবনে আবুল খায়ির রাহমাতুল্লাহি আলাইহি] । “কোনো আত্মাকে তার ধের্য ক্ষমতার বেশী কষ্ট দেওয়া হয় না” [আল কুরআন] । “যাদের অন্তর আমার সন্তুষ্টির জন্য পীড়িত হয়েছে আমি (আল্লাহ) তাদের সাথী” [হাদীসে কুদসী] । “যেখানে ধ্বংসাবশেষ থাকে, সেখানে গুপ্তধন পাওয়ার সম্ভাবনা আছে। তুমি কেনো আল্লাহর গুপ্তধন বিদগ্ধ হৃদয়ের মধ্যে খুজে দেখছো না?” [হযরত মাওলানা জালালুদ্দীন রুমী রাহমাতুল্লাহি আলাইহি] । “প্রেমের বেদনা প্রত্যেক হৃদয়ের জন্য মহৌষধে পরিণত হয়েছে, প্রেম ছাড়া কখনো সমস্যার সমাধান পাওয়া যাবে না” [হযরত ফরিদুদ্দীন আত্তার রাহমাতুল্লাহি আলাইহি]। ৫৮
— পৃষ্ঠা ৫৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।