প্রেমের পথের অমৃত বাণী “ইন্তিখারা বা মুরাকাবা-মুশাহাদা এক স্বচ্ছ আয়নার মতো। তার ভিতরে সবার সৎ ও অসৎ ক্রিয়াকলাপ, চিন্তা-ভাবনা প্রতিফলিত ও প্রতিবিম্ব হয়। যখন দেখবে এই আয়নায় শুধু সৎ চিন্তাগুলো ভেসে ওঠছে তখন মনে করবে, তুমি সঠিক পথে আছো । কিন্তু যতক্ষণ পর্যন্ত এতে খারাপ চিন্তা-ভাবনা ভেসে ওঠতে থাকবে ততক্ষণ পর্যন্ত মনে করে নিও তুমি বিপথগামিতা থেকে মুক্তি পাও নি” [হযরত হাসান বসরী রাহমাতুল্লাহি আলাইহি] । “আল্লাহর ধ্যান, সাধনা ও তার কাছে প্রার্থনার চেয়ে পার্থিব বিষয়াদি নিয়ে আলাপ-আলোচনা করতে যে পছন্দ করে, তার মতো নির্বোধ আর নেই। সে অজ্ঞ, তার হৃদয় অন্ধ, সুতরাং তার জীবনই বৃথা” [হযরত মালিক দীনার রাহমাতুল্লাহি আলাইহি]। “যে আল্লাহর উপাসনা করে না, সে মানুষের উপাসনা করতে বাধ্য হয়” [হযরত সহল ইবনে আব্দুল্লাহ তসতরী রাহমাতুল্লাহি আলাইহি] । “হে লোকসকল! আল্লাহর ভয়ে ব্রন্দন করো- যদি তা না পারো তাহলে অন্ত ত ক্রন্দনের ভান করো” [হযরত আবু বকর সিদ্দীক রাদ্বিআল্লাহু আননথ]। “আহকামে ইলাহির হিফাজত করা, ওয়াদা করলে তা পূর্ণ করা, আল্লাহর পক্ষ থেকে যা কিছু মিলে তাতেই সন্তুষ্ট থাকা এবং যা মিলে না সে ব্যাপারে ধের্য ধারণ করার নামই হলো ইবাদত” [হযরত উসমান ইবনে আফ্ফান রাদ্বিআল্লাহু আনন্থ]। “হে আল্লাহ! তোমার প্রিয় রাসূলের শহরে আমার কবর হতে দাও এবং আমাকে তোমার রাস্তায় শহীদ হওয়ার মর্ধাদা দান করো” [হযরত উমর ইবনে খাত্তাব রাদিআল্লাহু আনহু] । “হে আল্লাহ! আপনি আমাকে সৃষ্টি করেছেন যখন আমার অস্তিত্বের কোন মূল্য ছিলো না; আপনি আমাকে রিজিক দিয়েছেন যখন আমার কিছুই ছিলো না; ৫৫
— পৃষ্ঠা ৫৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।