Premer Pather Bani প্রেমের পথের অমৃত বাণী
/ ১৩৯
📝 লেখা 📖 পিডিএফ

প্রেমের পথের অমৃত বাণী “আল্লাহ তা'আলা যাকে ভালোবাসেন এমন কোন বান্দা যখন তার প্রতি আবদার করে, তখন আল্লাহ বলেন, “হে জিব্বাঈল! আমার বান্দার প্রয়োজন পূরণে কিছুটা দেরী করো, আমি তার আবদার আরো একটু শোনতে আগ্রহী" । তখন তিনি বলেন, “হে জিবরাঈল! আমার এই বান্দার প্রয়োজন এক্ষুণি পূরণ করে দাও- আমি তার ডাক শোনতে তেমন আগ্রহী নই”” [সুফি প্রবাদ] । হযরত সালিহ আল-মুররী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, “যে কেউ তার দ্বারে কড়া নাড়া থেকে বিরত হবে না, একদা তার জন্য তা খুলেই যাবে” । একথা শ্রবণ করে হযরত রাবিয়া বসরী রাহমাতুল্লাহি আলাইহা তাকে জিজ্ঞেস করলেন, “তুমি আর কতো দিন এরূপ কথা বলবে? বলো তো, তার দ্বার কি কখনো বন্ধ ছিলো?” [হযরত রাবিয়া বসরী রাহমাতুল্লাহি আলাইহা] । “বনী ইসরাঈলের লোকেরা বার বার মুসা আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করতে থাকে, “আল্লাহ কি ইবাদত করেন?" মুসা আলাইহি ওয়াসান্নাম কোন জবাব না দিয়ে নীরবতা পালন করেন। বার বার জিজ্ঞেস করার পর ওহীর মাধ্যমে স্বয়ং আল্লাহ তা'আলাই জবাব দিলেন, “আপনি আমার বার্তাবাহক; আপনার মাধ্যমেই আমি আমার বান্দাদের সঙ্গে যোগাযোগ করি। তাদেরকে আপনি বলে দিন: আল্লাহ ইবাদত করেন; এবং তার ইবাদত হলো, “আমার তিরমিযী রাহমাতুল্লাহি আলাইহি]। একাগ্রতা বলতে কী বুঝায়? তিনি জবাব দিলেন: “যে নামাযে তীর বিদ্ধ হলেও নামাযী টের পায় না- সেটাই হলো একাগ্রতা-সম্পন্ন নামায” [হযরত ওয়ায়িস কারণী রাহমাতুল্লাহি আলাইহি] । ৫৪

— পৃষ্ঠা ৫৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।