প্রেমের পথের অমৃত বাণী ছিলো না। তবে তারা একদা বাদশাহর নিকট অভিযোগ আনলো এবং জানতে চাইলো, এই গোলামটিকে তিনি কেনো এতো বেশী ভালোবাসেন? বাদশাহ চাইলেন এই গোলামের আনুগত্য যে তাদের তুলনায় অনেক বেশী তা বুঝিয়ে দিতে। একদা বাদশাহ তার সকল গোলাম ও উজির- নাজিরসহ ঘোড়ায় সওয়ার হয়ে কোথাও যাচ্ছিলেন কিছুদূর অগ্রসর হয়ে পাহাড়ের চূড়ায় বরফ লক্ষ্য করে তিনি থেমে গেলেন এবং তার মাথা নত হয়ে পড়লো । সাথে সাথে তার সেই গোলামটি নিজের ঘোড়া ছুটে চলে গেল পাহাড়ে । কেউ বুঝতে পারলো না সে কেনো এ কাজ করলো । কিছুক্ষণ পর সে কিছু বরফ নিয়ে ফিরে এলো । বাদশাহ তাকে জিজ্ঞেস করলেন, “আমি যে বরফ চাচ্ছিলাম তা তুমি কিভাবে জানলে? গোলাম জবাব দিল, “কারণ আপনি এর প্রতি দৃষ্টি নিক্ষেপ করেছিলেন। কোনো কিছুর দিকে তাকান না" । বাদশাহ তখন উপস্থিত সবাইকে সম্বোধন করে বললেন, “এই গোলামটি এ জন্যই আমার সর্বাপেক্ষা প্রিয়, কারণ প্রত্যেকেরই কার্ধবিধি আছে। তার কাজ হলো আমার দৃষ্টির প্রতি খিয়াল রাখা এবং সর্বদা আমার অবস্থাকে খুব সতর্কতাসহ দেখাশোনা করা"” [হযরত আবুল হাসান কুশায়িরী রাহমাতুল্লাহি আলাইহি] । “সর্বোত্তম উপাসনা হলো সেটি যা বেদনার মাধ্যমে জলন্ত” [সুফি প্রবাদ]। “মহান আল্লাহ তা'আলা জগতসৃষ্টির পর বললেন, তোমার গোপন রহস্যের ব্যাপারে আমার উপর ভরসা রাখো । তুমি যদি তা না করো, তাহলে আমার দিকে তাকাও । তুমি যদি তা-ও না করো তাহলে আমার কথা শ্রবণ করো। আর তুমি যদি এটাও করতে অপারগতা দেখাও তাহলে আমার দ্বারে এসে অপেক্ষা করো। যদি তুমি এসব কিছু করো না তাহলে অন্তত তোমার রাহমাতুল্লাহি আলাইহি]। ৫৩
— পৃষ্ঠা ৫৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।