Premer Pather Bani প্রেমের পথের অমৃত বাণী
/ ১৩৯
📝 লেখা 📖 পিডিএফ

প্রেমের পথের অমৃত বাণী শরীরের একটি পশমও নড়ছিলো না। আমি পরে জিজ্ঞেস করলাম, “এরূপ গভীর মুরাকাবা আপনি কোথেকে শিখেছেন?" তিনি বললেন, “একটি বিড়াল আমাকে এরূপ মুরাকাবা শিক্ষা দিয়েছে । সে থেকেও আরো নীরব ছিলো সেই বিড়ালটি'” [হযরত আবু বকর শিবলী রাহমাতুল্লাহি আলাইহি] । একদা হযরত বিস্তামী তীর মুর্শিদের নিকট বসা ছিলেন। হঠাৎ মুর্শিদ বললেন, “বায়িজিদ! জানালার পাশ থেকে এ বইটি আমার নিকট নিয়ে আসো ।' হযরত বিস্তামী অবাক হয়ে প্রশ্ন করলেন, “জানালা! কোন জানালা? মুর্শিদ বললেন, “কেনো? তুমি এতোদিন যাবৎ এখানে আসছো, জানালাটি কোথায় দেখো নি বুঝি?” “না হুজুর! বললেন হযরত বিস্তামী। “জানালা দিয়ে আমার কি হবে? আপনার সামনে আসলে আমি অন্য সবকিছু থেকে আমার চোখ দুটোকে অন্ধ করে দিই- আমি এদিক সেদিক তাকানোর উদ্দেশ্যে আসি নি । “এরূপ যখন অবস্থা, সহাস্যে বললেন মুর্শিদ । “তুমি বিস্তামে ফিরে যাও । তোমার কাজ এখানে শেষ হয়ে গেছে'” [হযরত বায়িজিদ বিস্তামী রাহমাতুল্লাহি আলাইহি] । “উপাসনার ক্ষেত্রে সর্বোত্তম কাজ হলো প্রতিটি ক্ষণের প্রতি লক্ষ্য রাখা । বান্দাকে কখনো তার সীমা থেকে বাইরে তাকানো ঠিক নয়। সব সময় প্রভু ছাড়া আর কোন কিছুতে চিন্তামগ্ন থাকতে নেই । অতীত ও ভবিষ্যতকে কখনো উপস্থিত বর্তমান ক্ষণের সঙ্গে মিশ্রণ করা ঠিক হবে না” [হযরত আবু বকর মুহাম্মদ ওয়াসিতী রাহমাতুল্লাহি আলাইহি] । “এক দেশে এক বাদশাহ ছিলেন যিনি তার এক গোলামকে অন্যদের তুলনায় বেশী আদর করতেন। তার নিকট এই গোলাম ছাড়া অন্যরা তেমন মূল্যবান ৫২

— পৃষ্ঠা ৫৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।