Premer Pather Bani প্রেমের পথের অমৃত বাণী
/ ১৩৯
📝 লেখা 📖 পিডিএফ

প্রেমের পথের অমৃত বাণী “যারা রাতের গভীরে আল্লাহ্‌র ইবাদতে মশগুল থাকে তারা কিভাবে এতো সৌন্দর্যের অধিকারী হয়? এর কারণ হলো, তারা মহান দয়ালুর সাথে একান্ত সংগোপনে বসে থাকেন এবং তিনি তার নূর ছারা বান্দার মুখমণ্ডল আলোকিত করে দেন” [হযরত হাসান ইবনে আলী রাদিআল্লাহু আনহু] । “আল্লাহর ইবাদত করো তাকে দেখে, আর যদি তুমি দেখতে না পাও তাহলে মনে করো তিনি তোমাকে দেখতে পাচ্ছেন” [আল-হাদীস] । “নীরবতা দু ধরনের: বাইর নীরবতা ও মন এবং হৃদয়ের নীরবতা । যে হৃদয়- মন আল্লাহর উপর সম্পূর্ণ বিশ্বাসী ও ভরসাকারী সেটি নীরব, বেঁচে থাকার জন্য এরূপ নীরব হৃদয়-মনে কোনো চিন্তাই জাগ্রত হয় না” [হযরত আবুল হাসান কুশায়িরী রাহমাতুল্লাহি আলাইহি । “আল্লাহ নীরব এবং তার নিকট সহজে পৌঁছার উপায় হলো নীরবতা” [হযরত বাহাউদ্দীন নকশবন্দ রাহমাতুল্লাহি আলাইহি]। “সাধারণ মানুষের জন্য নীরবতা অর্জিত হয় জিহ্বা দ্বারা (কথা না বলে), যাবতীয় চিন্তার মধ্যে” [সুফি প্রবাদ] । “সকল কথা, আলোড়ন, নড়াচড়া এবং শব্দাবলী পর্দার বাইরে; পর্দার ভেতরে নীরবতা ও প্রশান্তি” [হযরত বায়িজিদ বিস্তামী রাহমাতুল্লাহি আলাইহি]। “জ্ঞানীরা অর্জন করেছেন প্রাজ্ঞতা- নীরবতা ও গভীর চিন্তার মাধ্যমে” [হযরত মুমশাদ দিনাওয়ারী রাহমাতুল্লাহি আলাইহি]। “সুফির জন্য মুরাকাবা হলো সর্বাপেক্ষা মূল্যবান ধন, এটার মাধ্যমে নীরবতা ও আল্লাহভীতি অর্জিত হয় যা এ রাস্তায় প্রভু পর্যন্ত পৌঁছার উপায়” [হযরত হারিস ইবনে আসআদ মুহাসিবী রাহমাতুল্লাহি আলাইহি] । ৫১

— পৃষ্ঠা ৫২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।